প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬
বাজেট ২০২৬-২৭: কোন পণ্যের দাম বাড়ছে, কোথায় মিলছে স্বস্তি?
নাহিদ হোসেন , বিশেষ প্রতিনিধি ||
বিনিয়োগ বাড়ানো, নতুন কর্মসংস্থান তৈরি এবং দেশীয় উৎপাদনমুখী শিল্পকে চাঙ্গা করার মূল লক্ষ্য নিয়ে প্রস্তুত হচ্ছে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। স্থানীয় শিল্পকারখানাগুলোকে উৎসাহিত করতে সরকার এবার ব্যাপক কর রেয়াত, ভ্যাট অব্যাহতি ও আমদানি শুল্ক কমানোর পরিকল্পনা হাতে নিয়েছে। তবে উল্টো চিত্র দেখা যাবে আমদানিনির্ভর ও বিলাসবহুল পণ্যের ক্ষেত্রে। অভ্যন্তরীণ বাজারকে সুরক্ষা দিতে এবং রাজস্ব বাড়াতে এই খাতগুলোতে করের হার বাড়ানো হচ্ছে।অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, শুল্ক ও ভ্যাটের এই নতুন বিন্যাসের কারণে বাজারে বেশ কিছু চেনা পণ্যের দাম ওলটপালট হতে যাচ্ছে।পকেটের ওপর চাপ: যে সব পণ্যের দাম বাড়তে পারেসিগারেট ও টোব্যাকো পণ্য : প্রতি বছরের মতো এবারও সিগারেটের সবকটি মূল্যস্তর বাড়ানো হচ্ছে, যার ফলে সাধারণ থেকে প্রিমিয়াম—সব ধরনের সিগারেটের দাম বাড়বে। এছাড়া তরুণদের মধ্যে জনপ্রিয় হওয়া নিকোটিন পাউচ (১০ গ্রাম) এর সর্বোচ্চ খুচরা মূল্য ৫০০ টাকা বেঁধে দিয়ে তার ওপর মোট ৬২ শতাংশ ভ্যাট ও সম্পূরক শুল্ক বসানো হচ্ছে।দেশি মদ ও বিয়ার : মাদক শুল্কের পরিবর্তে এবার উৎপাদিত দেশি মদ ও বিয়ারের ওপর প্রতি লিটারে ৫০০ টাকা সুনির্দিষ্ট কর আরোপ করা হতে পারে। ফলে এগুলোর দাম বাড়ছে।এমএস রড ও আবাসন সামগ্রী : বাড়ি নির্মাণের খরচ আরেক দফা বাড়ছে। বিদ্যুতের দাম বৃদ্ধির পর এবার বাজেটে রড তৈরির প্রধান কাঁচামাল স্ক্র্যাপ শিট-এর সুনির্দিষ্ট কর টনপ্রতি ৩০০ টাকা এবং তৈরি এমএস পণ্যের কর টনপ্রতি ৪০০ টাকা বাড়ানো হচ্ছে।আমদানিকৃত মাছ ও কাজু বাদাম : বিদেশি তাজা, ঠান্ডা ও হিমায়িত মাছ আমদানির ওপর নতুন করে ১৫ শতাংশ ভ্যাট বসছে। একই সাথে বিদেশ থেকে আনা কাজু বাদামের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে একলাফে ২৫ শতাংশ করার পরিকল্পনা চলছে।প্রসাধন ও ওষুধের কাঁচামাল : সুগন্ধি, ওষুধ বা কীটনাশক তৈরির কাজে ব্যবহৃত আমদানিকৃত গাছের ছাল, শুকনো অংশ বা গুঁড়ো সামগ্রীর ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হচ্ছে।যাতায়াত ও পরিবহন ভাড়া : ঢাকার যানজট এড়াতে ব্যবহৃত হেলিকপ্টার সেবার নিবন্ধন বা ফিটনেস নবায়নে ১০ লাখ টাকা উৎসে কর বসছে, যা হেলিকপ্টার ভাড়া বাড়িয়ে দেবে। পাশাপাশি বাসের অগ্রিম আয়কর বৃদ্ধি পাওয়ায় সাধারণ দূরপাল্লার বাস ভাড়াও বাড়তে পারে।মিলবে স্বস্তি: যে সব পণ্যের দাম কমতে পারেস্বর্ণ (Gold) : বৈধ পথে আমদানি বাড়াতে এবং চোরাচালান রোধ করতে আগামী বাজেটে স্বর্ণ আমদানির ক্ষেত্রে শুল্ক-কর কমানোর বড় ইঙ্গিত রয়েছে। ফলে দেশের বাজারে সোনার দাম কিছুটা কমতে পারে।প্রসাধনী সামগ্রী (Cosmetics) : সাধারণ ক্রেতা ও নারীদের ব্যবহারের কথা চিন্তা করে বিভিন্ন ধরণের কসমেটিকস ও প্রসাধন সামগ্রীর ওপর থাকা ভ্যাট ও শুল্কের হার কিছুটা কমানো হতে পারে।ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের মতে, বিলাসবহুল ও আমদানিকৃত পণ্যের ওপর কড়াকড়ি আরোপ করে দেশীয় শিল্পকে কর ছাড় দেওয়ার এই উদ্যোগ স্থানীয় বাজারকে আরও শক্তিশালী করবে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো