প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
উপকূলীয় মানুষের স্বপ্নপূরণ: মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিনিধি , চট্টগ্রাম ||
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূরণ হলো। চকরিয়ার উপকূলীয় ৭টি ইউনিয়ন ভেঙে নবগঠিত মাতামুহুরী উপজেলার আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।আজ শনিবার (১৩ জুন) সন্ধ্যায় চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী এই নতুন প্রশাসনিক উপজেলার ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। এর আগে গত ১৯ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় এই ৭টি ইউনিয়নের সমন্বয়ে মাতামুহুরী উপজেলা হিসেবে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছিল।চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের পিছিয়ে পড়া ও অবহেলিত এলাকাগুলোর সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে এই নতুন উপজেলা গঠন করা হয়েছে। নবগঠিত মাতামুহুরী উপজেলার অন্তর্ভুক্ত ৭টি ইউনিয়ন হলো—
১. বদরখালী
২. ঢেমুশিয়া
৩. পশ্চিম বড়ভেওলা
৪. কোনাখালী
৫. বিএমচর
৬. পূর্ব বড়ভেওলা
৭. সাহারবিলমাতামুহুরী উপজেলার এই ঐতিহাসিক যাত্রায় পুরো চকরিয়া ও উপকূলীয় অঞ্চলে আনন্দের বন্যা বইছে। নতুন উপজেলা পাওয়ার অনুভূতি প্রকাশ করে স্থানীয় বাসিন্দা ও উপজেলা যুবদলের সভাপতি সিকদার আতিক উল্লাহ ছিদ্দিকী বলেন—ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আমাদের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও উন্নয়ন ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ সেই প্রতিশ্রুতি পূরণ হলো। এই প্রশাসনিক পুনর্গঠনের ফলে সরকারি সেবা সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাবে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি আসবে এবং নাগরিক সুবিধা বহুগুণ বাড়বে।পূর্ব বড়ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনর রশীদ এবং পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা এই ঐতিহাসিক পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি মাতামুহুরীবাসীর পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তাঁরা বলেন, এর মাধ্যমে অবহেলিত এই অঞ্চলের উন্নয়নের এক নতুন দুয়ার উন্মোচিত হলো।ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সরকারের মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ ছাড়াও একঝাঁক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদকক্সবাজারের সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাকক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. আ. মান্নানপুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমানচকরিয়া ও মাতামুহুরী উপজেলার ইউএনও শাহীন দেলোয়ারচকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেবচকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন এবং স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো