প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
ঢাকায় আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়, ২৬ জুন মাতাবে দি অনুপম রায় ব্যান্ড
বিনোদন ডেস্ক ||
উপমহাদেশের অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় আবারও গানে গানে মাতাতে আসছেন ঢাকায়। আগামী ২৬ জুন (শুক্রবার) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে লাইভ পারফর্ম করবে তাঁর জনপ্রিয় দল দি অনুপম রায় ব্যান্ড। ঢাকাবাসী ও সংগীতপ্রেমী দর্শকদের জন্য এই আয়োজনটি হতে যাচ্ছে এক স্মরণীয় ও সুরময় সংগীত সন্ধ্যা।রুচিশীল ও মানসম্মত কনসার্টের ধারাবাহিকতায় অনুপম রায়ের এই বিশেষ মেগা কনসার্টের মূল পৃষ্ঠপোষকতা (স্পন্সর) করছে বাংলাদেশের জনপ্রিয় চা ব্র্যান্ড সিলন।বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় টি ব্র্যান্ড সিলন দীর্ঘদিন ধরে দেশের সংগীত, সংস্কৃতি ও সৃজনশীল আয়োজনের প্রসারে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। সোনালী যুগের হারানো সুরকে ফিরিয়ে আনা এবং কালজয়ী গানগুলোকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে উপস্থাপনের লক্ষ্যে সিলন মিউজিক লাউঞ্জ প্ল্যাটফর্মের মাধ্যমে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ব্র্যান্ডটি। ইতোমধ্যে সিলন মিউজিক লাউঞ্জ রুচিশীল দর্শক-শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে।সংস্কৃতির প্রসারে সিলনের অবদান অবশ্য এটাই প্রথম নয়। এর আগে ২০২৫ সালে বিশ্বখ্যাত পাকিস্তানি জাল ব্যান্ড ও বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড ওয়ারফেজ-এর লাইভ কনসার্টে টি পার্টনার হিসেবে যুক্ত ছিল সিলন। এছাড়া ২০২৬ সালের মার্চ মাসে তিন দিনব্যাপী আয়োজিত বর্ণাঢ্য রিকশা ফেস্টিভ্যাল-এর মুখ্য পৃষ্ঠপোষক হিসেবেও সিলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঢাকা ফ্যাশন ফেস্টিভালসহ বিভিন্ন বড় বড় সাংস্কৃতিক আয়োজনে সিলনের নিয়মিত সহযোগিতা দেশের সৃজনশীল অঙ্গনে বরাবরই নতুন মাত্রা যোগ করেছে।অনুপম রায়ের জনপ্রিয় গানগুলোর প্রতি বাংলাদেশের শ্রোতাদের ভালোবাসা চিরকালই একটু অন্যরকম। আমাকে আমার মতো থাকতে দাও, বেঁচে থাকার গান কিংবা তুমি যাকে ভালোবাসো—এর মতো অসংখ্য কালজয়ী গানের স্রষ্টাকে কাছ থেকে দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।আয়োজক প্রতিষ্ঠান আশা প্রকাশ করছেন, সংগীতপ্রেমীদের স্বতঃস্ফূর্ত ও উপচে পড়া অংশগ্রহণে আগামী ২৬ জুনের এই সন্ধ্যা পরিণত হবে এক অনন্য ও ঐতিহাসিক সাংস্কৃতিক মিলনমেলায়।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো