প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬
মুকসুদপুর ওয়ালটন প্লাজায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নাহিদ হোসেন , বিশেষ প্রতিনিধি ||
জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশজুড়ে একযোগে ৭০০টিরও বেশি ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জের মুকসুদপুর ওয়ালটন প্লাজা শাখায় আজ বুধবার (২৪ জুন) দিনব্যাপী একটি বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে এলাকার বিপুলসংখ্যক মানুষ সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ পান। জুম (Zoom) প্ল্যাটফর্মের মাধ্যমে সারাদেশের এই বিশাল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম।উদ্বোধনকালে তিনি ওয়ালটন প্লাজার হ্যাপিনেস অ্যান্ড হেলথ কেয়ার প্রজেক্ট-এর আওতায় গ্রাহকদের জন্য একটি বিশেষ হটলাইন নম্বর (০৯৬০৬-৯৯০০২৯) চালু করেন। এখন থেকে এই নম্বরে কল করে ওয়ালটন প্লাজার গ্রাহকেরা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ নিতে পারবেন।উল্লেখ্য, ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য কেনা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে বিভিন্ন স্বনামধন্য হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, জীবন বীমা ও রেস্তোরাঁসহ নানা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে। এর আওতায় ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী’ গ্রাহকেরা সর্বোচ্চ সেবা ও আকর্ষণীয় মূল্যছাড় পাবেন।এমনকি প্রতিটি ওয়ালটন প্লাজায় এই কার্ডধারী গ্রাহকদের নিয়মিত চিকিৎসা সেবা প্রদানের জন্য সারাবছরই নিয়োজিত রয়েছেন ওয়ালটনের নিজস্ব হ্যাপিনেস অ্যান্ড হেলথ অফিসার। এছাড়া বিশেষ বিবেচনায় সুরক্ষা কার্ডধারী গ্রাহকদের জন্য রয়েছে বিদেশ ভ্রমণের আকর্ষণীয় সুযোগ।মুকসুদপুর ওয়ালটন প্লাজার এই ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ফরিদপুর নূর স্পেশালাইজড হাসপাতালের মেডিকেল অফিসার ও বিশেষজ্ঞ চিকিৎসক ডা. নাঈমুল হক নেহাল (এমবিবিএস, ঢাকা; সিএমইউ)। ক্যাম্পে আগত সাধারণ মানুষকে বিনামূল্যে পরামর্শ দেওয়ার পাশাপাশি রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। হাতের কাছে এমন উন্নত সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।ব্যতিক্রমী ও কল্যাণমূলক এই আয়োজনে মুকসুদপুর ইসলামীয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সার্বিক সহযোগিতা প্রদান করে। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুকসুদপুর ওয়ালটন প্লাজার শোরুম ম্যানেজার কাজেম আলী।ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন ও শামসুল আরেফিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ এবং দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর করা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ালটনের এ ধরনের সামাজিক ও মানবিক করপোরেট উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো