প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬
মুকসুদপুরে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি’ আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম
মোঃ ছিরু মিয়া , নির্বাহী সম্পাদক ||
গোপালগঞ্জের মুকসুদপুরে উৎসবমুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি’ আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬। আজ শুক্রবার (৩ জুলাই) বিকেলে মুকসুদপুর মিনি স্টেডিয়ামে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের পর্দা ওঠে।ফিতা কেটে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় খান্দারপাড়া ইউনিয়ন ও মোচনা ইউনিয়ন। কানায় কানায় পূর্ণ মিনি স্টেডিয়ামে দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। ম্যাচের নির্ধারিত সময়ে খান্দারপাড়া ইউনিয়নকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে মোচনা ইউনিয়ন। পুরো ম্যাচটিতে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন জাতীয় ফুটবল ধারাভাষ্যকার জাহিদুল ইসলাম বোরহান।মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:আব্দুল্লাহ আল মামুন (অফিসার ইনচার্জ, মুকসুদপুর থানা)আব্দুস ছালাম খান (সভাপতি, মুকসুদপুর উপজেলা বিএনপি)মোঃ তরিকুল ইসলাম রাজু (সাধারণ সম্পাদক, মুকসুদপুর উপজেলা বিএনপি)সায়াদ উদ্দিন আহম্মেদ (যুব উন্নয়ন কর্মকর্তা, মুকসুদপুর উপজেলা)সাইফুল ইসলাম পান্নু (সদস্য সচিব, মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থা)ছবি : সংগৃহীতঅনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, কৃষি বিষয়ক সম্পাদক মো. বাচ্চু শেখ, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু।সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব ও সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো: সাহিদুল ইসলাম মুন্সী এবং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এম মিঠু লস্কর।এছাড়া গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সামচুল আরেফিন মুক্তা, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মো: মামুন মোল্লা, ক্রীড়া সম্পাদক বাবুল শেখ, সদস্য নূর আলম শেখ ও মিরান গাজীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় ফুটবলপ্রেমী বিপুল সংখ্যক দর্শক।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো