গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে আজ ১৫ অক্টোবর ২০২৬ তারিখে পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড, কল্যাণসভা, মাসিক অপরাধ পর্যালোচনা সভা এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পুলিশ সদস্যদের কৃতী সন্তানদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।পুলিশ বাহিনীর শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, পেশাগত দক্ষতা ও কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে সকালে মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা। প্যারেড পরিদর্শনকালে তিনি উপস্থিত অফিসার ও পুলিশ সদস্যদের ড্রিল, শারীরিক ফিটনেস, টার্নআউট ও সার্বিক শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও জনআস্থা সমুন্নত রাখার তাগিদ দেন। একই সাথে তিনি ড্রেসরুলস অনুসরণ, সুস্থ জীবনযাপন ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার কঠোর দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ নাফিসুর রহমান।ছবি: সংগৃহীতপরবর্তীতে আয়োজিত অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য উদ্ধার, হত্যা ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার, ওয়ারেন্ট তামিল এবং প্রসিকিউশন দাখিলের সার্বিক অগ্রগতি মূল্যায়ন করা হয়। এ সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এবং দাপ্তরিক কাজে কর্মদক্ষতা প্রদর্শনের জন্য নির্বাচিত কর্মকর্তা ও সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার।কল্যাণসভার শেষভাগে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী পুলিশ সদস্যদের সন্তানদের বিশেষ সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। পুলিশ সুপার শিক্ষার্থীদের এই সাফল্যে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে তিনি পুলিশ লাইন্সের রেশন স্টোর ও বিভিন্ন স্থাপনা সরেজমিনে পরিদর্শন করে মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিতের নির্দেশ দেন।[TECHTARANGA-POST:1378]অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জেলার সকল থানার ওসি, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্স সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।