বুধবার (৪ মার্চ) কুয়েতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক জরুরি বিবৃতিতে এই বিশেষ সুবিধার কথা জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, যাদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে, তাদের ভিসার মেয়াদ গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর করে আরও এক মাসের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে। এই প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। ফলে প্রবাসীদের কষ্ট করে আবাসিক বিভাগগুলোতে (রেসিডেন্সি অ্যাফেয়ার্স) সশরীরে যাওয়ার প্রয়োজন নেই। এছাড়া বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ সময়ের জন্য নির্ধারিত ফি এবং কোনো জরিমানা গুণতে হবে না।
কুয়েতের প্রচলিত আইন অনুযায়ী, ২০ নম্বর (খাদেম) ভিসাধারীরা ৪ মাস এবং ১৮ নম্বর (শোন) ভিসাধারীরা সর্বোচ্চ ৬ মাস দেশের বাইরে থাকতে পারেন। এই সময় পার হলে সাধারণত আকামা বাতিল হয়ে যায়। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার এই ছুটির মেয়াদ আরও অতিরিক্ত ৩ মাস বৃদ্ধি করেছে। ফলে যারা বর্তমানে কুয়েতের বাইরে ছুটিতে আছেন, তাদের আকামা স্বয়ংক্রিয়ভাবে আরও ৩ মাস বহাল থাকবে।
এই বর্ধিত সময়সীমা বা অনুপস্থিতির অনুমতি কুয়েত সরকারের ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। এর জন্য প্রবাসীদের কোনো প্রকার বাড়তি ফি বা চার্জ দিতে হবে না। কুয়েত মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে যে, পরিস্থিতির ওপর নির্ভর করে প্রয়োজনে এই সময়সীমা ভবিষ্যতে আরও বাড়ানো হতে পারে।
কুয়েত সরকারের এই মানবিক সিদ্ধান্তে দেশটিতে থাকা এবং ছুটিতে থাকা কয়েক লাখ প্রবাসী বাংলাদেশি বিশেষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন