মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশ ও মূল্যস্ফীতি ১০.৯ শতাংশ ছুঁতে পারে: আইএমএফ

ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দেশব্যাপী এলপি গ্যাসের দোকান বন্ধের ঘোষণা

বাজারে কমানো হলো সোনা ও রুপার দাম, জেনে নিন নতুন দর

তিতাস-২৮ উৎপাদনে যাচ্ছে শনিবার, লক্ষ্যমাত্রা সাড়ে ৬৭ মিলিয়ন ঘনফুট

সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

সেপ্টেম্বরে কমলো এলপিজি গ্যাসের দাম, বাড়ল ভোজ্যতেলের দাম

সোনার দামে ফের নতুন রেকর্ড: ভরি ছাড়াল ২ লাখ ৪০ হাজার টাকা

মহেশখালীতে ভিড়ল কার্গো, শুরু গ্যাস সরবরাহ: কাটার মুখে তীব্র সংকট

বিনা মূল্যে ডিজিটাল অ্যাকাউন্ট ও অ্যাপ সেবা দিচ্ছে পূবালী ব্যাংক এর মুকসুদপুর শাখা।

মুকসুদপুরে পূবালী ব্যাংকের তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

ছবি : দৈনিক নতুন আলো

লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ—এই প্রতিপাদ্য সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু হয়েছে। বুধবার (১৫ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে পূবালী ব্যাংক পিএলসি মুকসুদপুর ইসলামিক ব্যাংকিং শাখার উদ্যোগে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক মুকসুদপুর ইসলামিক ব্যাংকিং শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মুসা কালিমুল্লাহ এবং সঞ্চালনা করেন সহকারী ব্যবস্থাপক মো. হাসিবুল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের হেড অব ডিপার্টমেন্টের এডিসি সাগর কুমার পোদ্দার।

ছবি : সংগৃহীত

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ ও মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া। এতে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু ও মুকসুদপুর বিআরডিবির সাবেক সভাপতি ইব্রাহিম খলিল বাহার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাগর কুমার পোদ্দার বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং ক্যাশলেস লেনদেন সুবিধা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। বর্তমান সরকার দেশকে ক্যাশলেস করার যে লক্ষ্য নির্ধারণ করেছে, পূবালী ব্যাংকের এই উদ্যোগ তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, কৃষিনির্ভর এই অঞ্চলে কিউআর (QR) কোড বা অ্যাপ ব্যবহার করে কেনাকাটা করলে কৃষকেরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। এটি যেমন সময় সাশ্রয়ী, তেমনি টাকা হারানোর ঝুঁকিও কমায়।

সভাপতির বক্তব্যে মো. মুসা কালিমুল্লাহ বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে আমরা বদ্ধপরিকর। এই তিন দিন আমরা সম্পূর্ণ বিনা মূল্যে গ্রাহকদের ক্যাশলেস অ্যাকাউন্ট খোলা, অ্যাপ অ্যাকটিভেশনসহ ডিজিটাল লেনদেন সুবিধা নিশ্চিত করব। প্রতিটি দোকান ও বাজারে ক্যাশলেস লেনদেনের ছোঁয়া পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

আয়োজকেরা জানান, এই ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী, কৃষক এবং সাধারণ গ্রাহকদের মধ্যে ডিজিটাল লেনদেনের ব্যাপারে সচেতনতা তৈরি হবে এবং আধুনিক ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মুকসুদপুরে পূবালী ব্যাংকের তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো