গোপালগঞ্জ জেলার জুন মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান। জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
আজ সোমবার (২০ জুলাই) দুপুর ২টায় গোপালগঞ্জ পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহ। তিনি সভায় উপস্থিত জেলা পুলিশের সব কর্মকর্তা ও ফোর্সের উদ্দেশ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও পেশাদারিত্ব বজায় রাখার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
কল্যাণ সভা শেষে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। একই সঙ্গে জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই), শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং শ্রেষ্ঠ কনস্টেবলদেরও ভালো কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মাসিক এই কল্যাণ সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. নাফিছুর রহমান এবং সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাসানুর রহমান।
এ ছাড়া জেলার সব থানার অফিসার ইনচার্জ, পরিদর্শক (ইন্সপেক্টর) এবং বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে আসা পুলিশ লাইন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন