মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : সোমবার, ২০ জুলাই ২০২৬

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নৈরাজ্য, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও অপতৎপরতার প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

সংকট মোকাবিলায় সরকার মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

মুকসুদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, হাসপাতালে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, মহাসচিব পদ থেকে পদত্যাগ

সুস্থতার পথে গোপালগঞ্জের এমপি কেএম বাবর, দেশবাসীর কাছে দোয়া কামনা

মুকসুদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসনের উদ্যোগে বিজয় মিছিল

মুকসুদপুরে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৬ নেতা-কর্মীর একযোগে পদত্যাগ

প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ঘোষণা: দলের সাম্প্রতিক কর্মকাণ্ডের সঙ্গে আদর্শিক অমিলের দাবি।

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতা অশোক কুমার মণ্ডলের পদত্যাগ

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য অশোক কুমার মণ্ডল দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার (১৯ জুলাই) বিকেল ৪টায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অশোক কুমার মণ্ডল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড, নীতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তাঁর ব্যক্তিগত আদর্শ, নীতি ও বিশ্বাসের অসামঞ্জস্য দেখা দিয়েছে। দলের এসব কর্মকাণ্ড তাঁর বিবেক, নীতি ও আদর্শকে আঘাত করেছে।

তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতির কারণে তিনি খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্যপদসহ দলের সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন এবং দল থেকে স্থায়ীভাবে অব্যাহতি নিচ্ছেন।

সংবাদ সম্মেলনে পদত্যাগী এই নেতা স্পষ্ট করে বলেন, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তাঁর আর কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় তিনি সব সময় সচেষ্ট থাকবেন। কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশ ও জাতির কল্যাণে সাধারণ নাগরিক হিসেবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

লিখিত প্রেস নোটে উল্লেখ করা হয়, পদত্যাগকারী অশোক কুমার মণ্ডল মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের মৃত অমলেন্দু মণ্ডলের পুত্র।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতা অশোক কুমার মণ্ডলের পদত্যাগ

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য অশোক কুমার মণ্ডল দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার (১৯ জুলাই) বিকেল ৪টায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অশোক কুমার মণ্ডল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড, নীতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তাঁর ব্যক্তিগত আদর্শ, নীতি ও বিশ্বাসের অসামঞ্জস্য দেখা দিয়েছে। দলের এসব কর্মকাণ্ড তাঁর বিবেক, নীতি ও আদর্শকে আঘাত করেছে।

তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতির কারণে তিনি খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্যপদসহ দলের সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন এবং দল থেকে স্থায়ীভাবে অব্যাহতি নিচ্ছেন।

সংবাদ সম্মেলনে পদত্যাগী এই নেতা স্পষ্ট করে বলেন, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তাঁর আর কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় তিনি সব সময় সচেষ্ট থাকবেন। কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশ ও জাতির কল্যাণে সাধারণ নাগরিক হিসেবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

লিখিত প্রেস নোটে উল্লেখ করা হয়, পদত্যাগকারী অশোক কুমার মণ্ডল মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের মৃত অমলেন্দু মণ্ডলের পুত্র।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো