মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : সোমবার, ২০ জুলাই ২০২৬

তোমরাই ইতিহাস, তোমরাই কিংবদন্তি—মেসিদের দি মারিয়া

স্পেনের কাছে হেরে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ, মেসিদের মাথা উঁচু রাখার বার্তা দি মারিয়ার

স্পেনের কাছে হারের পর এভাবেই হতাশ হয়ে মাঠ ছেড়েছেন লিওনেল মেসিরা। ছবি : সংগৃহীত

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের এত কাছাকাছি এসেও শেষ পর্যন্ত ট্রফি হাতছাড়া হলো আর্জেন্টিনার। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে গত রাতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে লিওনেল স্কালোনির দল এখন হতাশ ও বাকরুদ্ধ। মাঠের সেই হতাশা ছুঁয়ে গেছে বিশ্বজুড়ে কোটি কোটি আর্জেন্টাইন সমর্থককেও। তবে এই হৃদয়ভাঙা হারের পরও লিওনেল মেসি, রদ্রিগো দি পল ও এনসো ফের্নান্দেসদের মাথা উঁচু রাখার বার্তা দিয়েছেন দলের সাবেক তারকা আনহেল দি মারিয়া।

মেসি, দি পল, আলেক্সিস মাক আলিস্তার, লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস তালিয়াফিকো ও গনসালো মন্তিয়েলরা ছিলেন কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের মূল কাণ্ডারি। এবারও গ্রুপ পর্বে তিন ম্যাচ সহজে জেতার পর নকআউট পর্বের সব বাধা পেরিয়ে যেভাবে ফাইনালে উঠেছিল, তাতে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকেরা টানা দ্বিতীয় শিরোপার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কিন্তু নিউজার্সির ফাইনালে ভাগ্য সহায় হয়নি আলবিসেলেস্তেদের।

হারলেও দি মারিয়ার চোখে মেসি-দি পলরা এখনো সেরা। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে সাবেক এই আর্জেন্টাইন উইঙ্গার লিখেছেন, তোমরাই ইতিহাস, তোমরাই কিংবদন্তি। এটি কেউ কখনো তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না।

২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফুটবল বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা—গত পাঁচ বছরে চারটি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। তবে গত রাতের ফাইনালে স্পেনের কাছে হেরে আলবিসেলেস্তেদের টানা পাঁচ শিরোপা জেতার রেকর্ড গড়া হলো না। তবে লিওনেল স্কালোনির অধীনে দল যে ধারাবাহিকভাবে ভালো খেলছে, মারিয়া সেটির ভূয়সী প্রশংসা করেছেন। ৩৮ বছর বয়সী এই সাবেক তারকা লিখেছেন, তোমরাই আমাদের দেশের সেরা জাতীয় দল। টানা পাঁচটি ফাইনাল খেলেছ। এ কৃতিত্বও কেউ কখনো মুছে ফেলতে পারবে না। সবকিছুর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।

মারাকানায় ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে দি মারিয়ার চিপ করা গোলেই আর্জেন্টিনা দীর্ঘ ২৮ বছর পর কোনো মেজর টুর্নামেন্টের ট্রফি ঘরে তুলেছিল। এরপর একে একে তারা জিতেছে ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফুটবল বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা। প্রত্যেকটি সফলতারই অংশ ছিলেন দি মারিয়া, যিনি ২০২৪ কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন।

নিউজার্সির এই হারে আর্জেন্টিনার গত পাঁচ বছরের সোনাঝরা সফলতা যে ম্লান হয়ে যায়নি, তা মনে করিয়ে দিয়ে মারিয়া লিখেছেন, একটি দেশ তোমাদের নিয়ে গর্বিত। এই বিশ্বকাপে তোমরা যে ভালোবাসা আর অসীম সাহস দেখিয়েছ, তার জন্য পুরো দেশ আবারও এক হয়ে দাঁড়িয়েছিল।

ম্যাচের চিত্র বলছে, পুরো ৯০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ১০৬ মিনিটে জয়সূচক গোলটি করে স্পেনকে উল্লাসে ভাসান ফরোয়ার্ড ফেরান তোরেস। নিকো উইলিয়ামসের হেড থেকে আসা পাস রিসিভ করে বুলেট গতির এক শটে বল জালে জড়ান তোরেস, যা ঠেকানোর কোনো সাধ্য ছিল না আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্তিনেসের। এই ১-০ গোলের জয়ে দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বকাপ জয়ের স্বাদ পেল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

দীর্ঘ ৩৯ দিনের টুর্নামেন্ট শেষ হলো স্পেনের ট্রফি উদযাপনের মধ্য দিয়ে। তবে ম্যাচ শেষে যখন স্পেনের হাতে ট্রফি তুলে দেওয়া হচ্ছিল, তখন আর্জেন্টিনার খেলোয়াড়েরা উল্টোদিকে ফিরে দাঁড়ান। টানা দুইবার বিশ্বজয়ের স্বপ্ন পূরণ না হওয়ায় অধিনায়ক লিওনেল মেসির দুই চোখ বেয়ে তখন অশ্রু ঝরছিল।

বিষয় : খেলা ফুটবল আর্জেন্টিনা ফুটবল ফুটবল বিশ্বকাপ ২০২৬

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

স্পেনের কাছে হেরে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ, মেসিদের মাথা উঁচু রাখার বার্তা দি মারিয়ার

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো