মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

ওয়াপদা মোড় এলাকায় দুপুর ১২টার ঘটনা, আহতদের মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি।

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাককে ধাক্কা দিয়ে লোকাল বাস খাদে, আহত ১২

মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। ছবি : সংগৃহীত

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ইউটার্ন নেওয়া একটি ট্রাককে সজোরে ধাক্কা দিয়ে যাত্রীবাহী এক লোকাল বাস খাদে পড়ে গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ওয়াপদা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি লোকাল বাস ওয়াপদা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ইউটার্ন নেওয়া একটি ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। বাসটি সজোরে ট্রাককে ধাক্কা দেওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত দেন। তাঁরা দ্রুত আহত ১২ জন যাত্রীকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনাকবলিত বাসটি খাদেই পড়ে ছিল এবং সেটি উদ্ধারের প্রক্রিয়া চলছিল।

দুর্ঘটনার পর মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়, তবে পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার কারণ অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : মেহেরপুর বাস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাককে ধাক্কা দিয়ে লোকাল বাস খাদে, আহত ১২

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ইউটার্ন নেওয়া একটি ট্রাককে সজোরে ধাক্কা দিয়ে যাত্রীবাহী এক লোকাল বাস খাদে পড়ে গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ওয়াপদা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি লোকাল বাস ওয়াপদা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ইউটার্ন নেওয়া একটি ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। বাসটি সজোরে ট্রাককে ধাক্কা দেওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত দেন। তাঁরা দ্রুত আহত ১২ জন যাত্রীকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনাকবলিত বাসটি খাদেই পড়ে ছিল এবং সেটি উদ্ধারের প্রক্রিয়া চলছিল।

দুর্ঘটনার পর মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়, তবে পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার কারণ অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো