মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বুধবার, ২২ জুলাই ২০২৬

আতিফ আসলামের কনসার্টে টাইটেল স্পন্সর শাহ সিমেন্ট

মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম-এর সঙ্গে যুক্ত হলো শাহ সিমেন্ট

ছবি : সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড শাহ সিমেন্ট আসন্ন শাহ সিমেন্ট প্রেজেন্টস মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম-এর টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে তরুণ প্রজন্মের বিনোদন, আনন্দ উদযাপন এবং আন্তর্জাতিক মানের লাইভ সংগীত আয়োজনের প্রতি নিজেদের ধারাবাহিক সমর্থন আরও একবার তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।

ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান মেইন স্টেজ আয়োজিত এই মেগা কনসার্টটি আগামী শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে। কনসার্ট স্থলের গেট দর্শনার্থীদের প্রবেশের জন্য খুলে দেওয়া হবে দুপুর ১টা থেকে এবং মূল গান পরিবেশনের অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টা থেকে। বিশ্বখ্যাত সংগীতশিল্পী আতিফ আসলাম তাঁর জনপ্রিয় সব গান পরিবেশনের মাধ্যমে মঞ্চ মাতাবেন বলে নিশ্চিত করেছেন আয়োজকেরা। প্রিয় শিল্পীর লাইভ পারফরম্যান্স উপভোগ করতে এই আয়োজনে উপস্থিত হবেন হাজার হাজার সংগীতপ্রেমী।

এক বিবৃতিতে শাহ সিমেন্ট জানিয়েছে, সংগীত ও বিনোদন মানুষের মধ্যে চমৎকার সংযোগ তৈরি করে এবং একসঙ্গে উদযাপনের নতুন সুযোগ সৃষ্টি করে। সেই সামাজিক দায়বদ্ধতা ও ভাবনা থেকেই প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত এ ধরনের বড় মাপের আয়োজনের সঙ্গে যুক্ত হচ্ছে, যাতে দেশের তরুণ প্রজন্ম বিশ্বমানের বিনোদনের অনন্য অভিজ্ঞতা অর্জন করতে পারে।

আতিফ আসলামের মতো আন্তর্জাতিক তারকার উপস্থিতি নিয়ে আয়োজকদের প্রত্যাশা—শাহ সিমেন্ট প্রেজেন্টস মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম দেশের সংগীতপ্রেমীদের জন্য একটি স্মরণীয় ও রোমাঞ্চকর লাইভ কনসার্টের অভিজ্ঞতা উপহার দেবে।

বিষয় : আতিফ আসলাম শাহ সিমেন্ট মেইন স্টেজ শো

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম-এর সঙ্গে যুক্ত হলো শাহ সিমেন্ট

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড শাহ সিমেন্ট আসন্ন শাহ সিমেন্ট প্রেজেন্টস মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম-এর টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে তরুণ প্রজন্মের বিনোদন, আনন্দ উদযাপন এবং আন্তর্জাতিক মানের লাইভ সংগীত আয়োজনের প্রতি নিজেদের ধারাবাহিক সমর্থন আরও একবার তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।

ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান মেইন স্টেজ আয়োজিত এই মেগা কনসার্টটি আগামী শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে। কনসার্ট স্থলের গেট দর্শনার্থীদের প্রবেশের জন্য খুলে দেওয়া হবে দুপুর ১টা থেকে এবং মূল গান পরিবেশনের অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টা থেকে। বিশ্বখ্যাত সংগীতশিল্পী আতিফ আসলাম তাঁর জনপ্রিয় সব গান পরিবেশনের মাধ্যমে মঞ্চ মাতাবেন বলে নিশ্চিত করেছেন আয়োজকেরা। প্রিয় শিল্পীর লাইভ পারফরম্যান্স উপভোগ করতে এই আয়োজনে উপস্থিত হবেন হাজার হাজার সংগীতপ্রেমী।

এক বিবৃতিতে শাহ সিমেন্ট জানিয়েছে, সংগীত ও বিনোদন মানুষের মধ্যে চমৎকার সংযোগ তৈরি করে এবং একসঙ্গে উদযাপনের নতুন সুযোগ সৃষ্টি করে। সেই সামাজিক দায়বদ্ধতা ও ভাবনা থেকেই প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত এ ধরনের বড় মাপের আয়োজনের সঙ্গে যুক্ত হচ্ছে, যাতে দেশের তরুণ প্রজন্ম বিশ্বমানের বিনোদনের অনন্য অভিজ্ঞতা অর্জন করতে পারে।

আতিফ আসলামের মতো আন্তর্জাতিক তারকার উপস্থিতি নিয়ে আয়োজকদের প্রত্যাশা—শাহ সিমেন্ট প্রেজেন্টস মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম দেশের সংগীতপ্রেমীদের জন্য একটি স্মরণীয় ও রোমাঞ্চকর লাইভ কনসার্টের অভিজ্ঞতা উপহার দেবে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো