গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঐতিহ্যবাহী সরকারি সাবের মিয়া জসিমউদ্দিন এস. জে. মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ও মহাকাশবিষয়ক এক ব্যতিক্রমধর্মী ও উদ্বুদ্ধকরণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ সংলাপে প্রধান অতিথি হিসেবে সরাসরি অংশ নেন গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোঃ আরিফ-উজ-জামান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজ্ঞান, মহাকাশ গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রযুক্তির অগ্রগতি এবং ভবিষ্যতের নানা সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসকের কাছে কৌতূহল উদ্দীপক বিভিন্ন প্রশ্ন তোলে। জেলা প্রশাসক অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের প্রতিটি প্রশ্নের উত্তর দেন।
এ সময় তিনি তরুণ প্রজন্মের মাঝে বিজ্ঞানভিত্তিক চিন্তা, যুক্তিবোধ ও উদ্ভাবনী সৃজনশীলতা বিকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি কেবল তথ্য মুখস্থ না করে কৌতূহলী মানসিকতা নিয়ে জ্ঞান অর্জন, নিয়মিত অধ্যয়ন এবং মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
শিক্ষার্থীদের সাথে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। ছবি : দৈনিক নতুন আলো
শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বলেন, বর্তমান দ্রুত পরিবর্তনশীল বিশ্বে প্রযুক্তি ও বিজ্ঞানের বিকাশের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে নতুন প্রজন্মকে উদ্ভাবনী চিন্তায় অনেক দূর এগিয়ে আসতে হবে। একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিবান্ধব শিক্ষার্থী তৈরির কোনো বিকল্প নেই।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির, গোপালগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতাউর রহমান, মুকসুদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবিরুল ইসলাম, সরকারি সাবের মিয়া জসিমউদ্দিন এস. জে. মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল মণ্ডল, মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মিন্টু, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মোঃ মামুন মোল্লা এবং সদস্য মিরান গাজীসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসকের সঙ্গে শিক্ষার্থীদের এই সরাসরি কথা বলার সুযোগ তাদের মাঝে বিজ্ঞানচর্চার প্রতি গভীর আগ্রহ সৃষ্টি করবে, মহাকাশ বিজ্ঞান সম্পর্কে সচেতনতা বাড়াবে এবং তাদের বড় স্বপ্ন দেখতে অনুপ্রেরণা জোগাবে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন