মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

আলোচনা সভা, কেক কাটা ও গুণীজন সংবর্ধনা: সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার অঙ্গীকার

চার দশকে মুকসুদপুর প্রেস ক্লাব: উৎসবমুখর পরিবেশে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী ও বস্তুনিষ্ঠ সংবাদ চর্চার অন্যতম কেন্দ্রবিন্দু মুকসুদপুর প্রেস ক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) নানা বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।

মুকসুদপুরের ফরিদ মিয়া কমপ্লেক্সে অবস্থিত প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও বিশেষ সম্মাননা প্রদানের মাধ্যমে চার দশক পূর্তির এই আয়োজন সম্পন্ন হয়। প্রেস ক্লাবের সভাপতি এ. কে. এম. সোহরাব-উন-নূর ছিরু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (EUB) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাতীয় প্রেস ক্লাব ঢাকার আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র অনুদান বোর্ডের সদস্য সাবরীনা বিনতে আহমেদ শুভ্রা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হানা ইসলাম শোভন।

প্রধান অতিথিকে বিশেষ ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক। ছবি : সংগৃহীত

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৮৬ সালে প্রতিষ্ঠার পর থেকে মুকসুদপুর প্রেস ক্লাব বস্তুনিষ্ঠ, সাহসী ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে এলাকার মানুষের গভীর আস্থা অর্জন করেছে। সমাজের নানা সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের প্রত্যাশা গণমাধ্যমে তুলে ধরে প্রেস ক্লাবের সংবাদকর্মীরা দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন।

প্রধান অতিথির বক্তব্যে সাবরীনা বিনতে আহমেদ বলেন, একটি শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যমই গণতন্ত্র ও সুশাসনের অন্যতম ভিত্তি। মুকসুদপুর প্রেস ক্লাবের সাংবাদিকেরা স্থানীয় সমস্যা ও সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালন করছেন। তিনি ভবিষ্যতেও সত্য, ন্যায় ও পেশাগত নৈতিকতার প্রতি অবিচল থাকার আহ্বান জানান।

প্রধান আলোচক উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির বলেন, উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে গণমাধ্যম প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মুকসুদপুর প্রেস ক্লাব প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করেছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল-মামুন প্রেস ক্লাবের সাংবাদিকদের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, আমার চাকরিজীবনে দেশের অনেক জায়গায় দায়িত্ব পালন করেছি। কিন্তু মুকসুদপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতো এমন চৌকস, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠতার সাথে সংবাদ পরিবেশন কমই দেখেছি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হানা ইসলাম শোভন বলেন, জনস্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সচেতনতা তৈরিতে সাংবাদিকদের সঠিক তথ্য পরিবেশন অত্যন্ত জরুরি এবং মুকসুদপুর প্রেস ক্লাব সেই কাজটি নিষ্ঠার সঙ্গে করছে।

সরকারি মুকসুদপুর কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মানবজমিনের উপজেলা প্রতিনিধি প্রভাষক মাহাবুব হাসান বাবর তাঁর স্মৃতিচারণ করে বলেন, এই প্রেস ক্লাবের সাথে আমার আত্মার সম্পর্ক। আমার সাংবাদিকতার হাতেখড়ি হয়েছিল এই প্রতিষ্ঠানে। এখানকার সংবাদকর্মীরা অত্যন্ত মেধা ও দক্ষতার পরিচয় দিয়ে আসছেন।

সভাপতির বক্তব্যে প্রেস ক্লাব সভাপতি এ. কে. এম. সোহরাব-উন-নূর ছিরু মিয়া বলেন, প্রতিষ্ঠার চার দশকে মুকসুদপুর প্রেস ক্লাব পেশাদার ও জনমুখী সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখেছে। পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত ঐক্য সুদৃঢ় করা এবং নৈতিক সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখাই আমাদের প্রধান অঙ্গীকার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের উপদেষ্টা, প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদ আহমেদ মিয়া, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সরকারি সাবের মিয়া জসিমুদ্দীন (এস.জে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি হাফিজুর রহমান লেবু, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ।

এছাড়াও উপজেলা সেচ্ছাসেবক দল, ছাত্রদল, কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক মিন্টু হকসহ স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে বিশেষ ফুলেল শুভেচ্ছা জানান প্রেস ক্লাবের কার্যকরী সদস্য সুমাইয়া নূর প্রভা এবং জান্নাতুল ফেরদৌস পাপড়ী। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং প্রধান অতিথি ও প্রধান আলোচককে মুকসুদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।

বিষয় : মুকসুদপুর গোপালগঞ্জ মুকসুদপুর প্রেস ক্লাব ৪০ বছর পূর্তি মুকসুদপুর প্রেস ক্লাব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চার দশকে মুকসুদপুর প্রেস ক্লাব: উৎসবমুখর পরিবেশে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো