মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : শনিবার, ০১ আগস্ট ২০২৬

অভিবাসী জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে—শেকড়

পেক্ষাগৃহে মুখোমুখি হলিউডের ‘স্পাইডার-ম্যান’ ও প্রসূন রহমানের ‘শেকড়’

‘শেকড়’ সিনেমায় আইশা খান । ছবি: সংগৃহীত

এ সপ্তাহে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেশ-বিদেশের আলোচিত নতুন দুটি সিনেমা। হলিউডের আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘স্পাইডার-ম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার পাশাপাশি প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখেছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শেকড়’।

অভিবাসী মানুষের আত্মপরিচয়ের সংকট, শেকড়ের সন্ধান আর পেছনে ফেলে আসা প্রিয় মানুষদের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের এক আকুল চেষ্টার মানবিক গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন প্রসূন রহমান।

এর আগে গত বছরের অক্টোবরে কানাডার টরন্টোতে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া’য় সফল প্রদর্শনী ও প্রিমিয়ার হয়েছিল চলচ্চিত্রটির। এবার আনুষ্ঠানিক মুক্তির মধ্য দিয়ে তা দেশের দর্শকদের সামনে এল। শুক্রবার প্রথম দিন ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তির পর থেকে দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে নিয়মিতভাবে দেখা যাচ্ছে ‘শেকড়’।

চলচ্চিত্রটির মূল উপজীব্য মানুষ ও তার মাতৃভূমির চিরন্তন আবেগঘন সম্পর্ক। জন্মভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার পর নিজের অস্তিত্ব ও শেকড়ের খোঁজে প্রিয় জন্মভূমির সন্ধান করা এবং হারানো সম্পর্কের সেতু আবার নতুন করে বাঁধার এক প্রাণান্তকর চেষ্টার নিখুঁত দৃশ্যকাব্য ফুটে উঠেছে গল্পটিতে।

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে চমৎকার অভিনয় করেছেন এফ এস নাঈম এবং আইশা খান। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, সমু চৌধুরী, নাফিস আহমেদ, রওনক রিপন এবং প্রতিশ্রুতিশীল শিশুশিল্পী মুনতাহা এমিলিয়াসহ আরও অনেকে।

বিষয় : সিনেমা ছাপা সংস্করণ চলচ্চিত্র

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পেক্ষাগৃহে মুখোমুখি হলিউডের ‘স্পাইডার-ম্যান’ ও প্রসূন রহমানের ‘শেকড়’

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

এ সপ্তাহে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেশ-বিদেশের আলোচিত নতুন দুটি সিনেমা। হলিউডের আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘স্পাইডার-ম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার পাশাপাশি প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখেছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শেকড়’।

অভিবাসী মানুষের আত্মপরিচয়ের সংকট, শেকড়ের সন্ধান আর পেছনে ফেলে আসা প্রিয় মানুষদের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের এক আকুল চেষ্টার মানবিক গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন প্রসূন রহমান।

এর আগে গত বছরের অক্টোবরে কানাডার টরন্টোতে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া’য় সফল প্রদর্শনী ও প্রিমিয়ার হয়েছিল চলচ্চিত্রটির। এবার আনুষ্ঠানিক মুক্তির মধ্য দিয়ে তা দেশের দর্শকদের সামনে এল। শুক্রবার প্রথম দিন ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তির পর থেকে দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে নিয়মিতভাবে দেখা যাচ্ছে ‘শেকড়’।

চলচ্চিত্রটির মূল উপজীব্য মানুষ ও তার মাতৃভূমির চিরন্তন আবেগঘন সম্পর্ক। জন্মভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার পর নিজের অস্তিত্ব ও শেকড়ের খোঁজে প্রিয় জন্মভূমির সন্ধান করা এবং হারানো সম্পর্কের সেতু আবার নতুন করে বাঁধার এক প্রাণান্তকর চেষ্টার নিখুঁত দৃশ্যকাব্য ফুটে উঠেছে গল্পটিতে।

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে চমৎকার অভিনয় করেছেন এফ এস নাঈম এবং আইশা খান। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, সমু চৌধুরী, নাফিস আহমেদ, রওনক রিপন এবং প্রতিশ্রুতিশীল শিশুশিল্পী মুনতাহা এমিলিয়াসহ আরও অনেকে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো