মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

ড্রেন পরিষ্কার ও বাজার পরিদর্শনে পৌর প্রশাসক: নাগরিক ভোগান্তি কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মুকসুদপুরকে জলাবদ্ধতামুক্ত করার উদ্যোগ, দুর্ভোগ কাটেনি আটাডাঙ্গা সড়কে

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর পৌর এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, নাগরিক দুর্ভোগ কমানো এবং চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি তদারকি করতে সরেজমিনে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।

মঙ্গলবার (৪ আগস্ট) পৌরসভার সদর বাজার, গোপীনাথপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা এবং চলমান ড্রেন পরিষ্কার কার্যক্রম তিনি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন এবং পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলাম।

পরিদর্শনকালে প্রশাসক মাহমুদ আশিক কবির সদর বাজারের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং নাগরিকদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের কড়া নির্দেশ দেন। একই সঙ্গে শহরের জলাবদ্ধতা নিরসনে চলমান ড্রেন পরিষ্কার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে কাজের গতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ছবি: সংগৃহীত

এ সময় টেংরাখোলা চৌরঙ্গী থেকে আটাডাঙা বাঁওড় পর্যন্ত খাল পুনঃখননের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। প্রশাসক জানান, খালটি পুনঃখননের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, খালটি পুনঃখনন করা গেলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে এবং পৌর এলাকার জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে।

পৌরসভার বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কাজের আশ্বাস মিললেও আশার আলো দেখেনি গুরুত্বপূর্ণ একটি সড়ক। ফরিদ মিয়া কমপ্লেক্স থেকে উপজেলা পরিষদ, তেরাইসার মোড় ও মিয়া বাড়ি মসজিদ হয়ে আটাডাঙ্গা বাঁওড় পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরেই অবহেলিত।

তেরাইসার মোড় ঢোকার আগের রাস্তার বর্তমান অবস্থা। ছবি: সংগৃহীত

সড়কটির পাশে কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সেখানে হাঁটু পানি জমে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচলে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর জোর দাবি, দ্রুত সড়কটির উন্নয়ন এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করে দীর্ঘদিনের এই জনদুর্ভোগের স্থায়ী অবসান করা হোক।

এদিকে, পরিদর্শনের সময় গোপীনাথপুরসহ পৌরসভার যেসব ওয়ার্ডে জলাবদ্ধতার সমস্যা রয়েছে, সেসব এলাকার সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন পৌর প্রশাসক।

পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নাগরিকদের জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য আধুনিক পৌর পরিবেশ নিশ্চিত করতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন কাজ অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মুকসুদপুরকে জলাবদ্ধতামুক্ত করার উদ্যোগ, দুর্ভোগ কাটেনি আটাডাঙ্গা সড়কে

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো