শিশু-কিশোরদের মাঝে ইতিহাস ও দেশের প্রখ্যাত ব্যক্তিত্বদের জীবন পরিচিতি সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে লেখক ও সাংবাদিক সাবরিনা বিনতে আহমেদ শুভ্রার লেখা ‘শহীদ জিয়ার গল্প শোনো’ ও ‘ছোটদের প্রিয় খালেদা জিয়া’ শীর্ষক দুটি পপ-আপ (PoP-up) বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে প্রকাশনা সংস্থা ‘দশমিক’-এর উদ্যোগে এই বর্ণাঢ্য প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকাশনা সংস্থা ‘দশমিক’-এর স্বত্বাধিকারী দীপান্ত রায়হান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম,গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবর, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু এবং বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।
আলোচক হিসেবে বক্তব্য দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তাহমিনা আক্তার টপি এবং বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ। এ ছাড়া আরও বক্তব্য দেন লেখক কালাম ফারায়েজি, বই দুটির লেখক সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা, কবি মিন্টু হক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং তৌহিদুর রহমান আওয়াল। প্রকাশনা উৎসবে মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, সাহিত্যিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সাবরিনা শুভ্রা। ছবি : সংগৃহীত
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশু-কিশোরদের কাছে দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের অবদান সহজ ও সৃজনশীল উপায়ে তুলে ধরা সময়ের দাবি। সাধারণ বইয়ের চেয়ে পপ-আপ বইয়ের পৃষ্ঠা উল্টানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন চরিত্র, স্থাপনা ও দৃশ্য ত্রিমাত্রিক (3D) আকারে ফুটে ওঠে। ফলে শিশুরা পড়ার পাশাপাশি বিষয়বস্তু দৃশ্যমানভাবে উপভোগ করতে পারে, যা তাদের পাঠাভ্যাস বাড়াতে দারুণ কার্যকর।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শিশু-কিশোরদের সঠিক ইতিহাস জানার ওপর জোর দেন। তিনি বিদেশে বেড়ে ওঠা প্রবাসী প্রজম্মের কাছে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে বই দুটি দ্রুত ইংরেজি ভাষায় অনুবাদের আহ্বান জানান।
প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি : সংগৃহীত
লেখক সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা জানান, শিশুদের আনন্দদায়ক পাঠ অভিজ্ঞতা দিতেই ‘শহীদ জিয়ার গল্প শোনো’ বইয়ে শহীদ জিয়াউর রহমানের জীবন ও কর্ম এবং ‘ছোটদের প্রিয় খালেদা জিয়া’ বইয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক সংগ্রামের নির্বাচিত বিষয়গুলো সহজ ভাষায় ফুটিয়ে তোলা হয়েছে।
প্রকাশনা-সংশ্লিষ্ট ও আমন্ত্রিত অতিথিরা আশা প্রকাশ করেন, শিশুসাহিত্যে এই ধরনের ভিজ্যুয়াল ও অভিনব উপস্থাপনা কোমলমতি পাঠকদের পাঠাভ্যাস গঠনে বিশেষ ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন