মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ডিবি পুলিশের চেকপোস্টে ১ কোটি ৯২ লাখ টাকার মাদক জব্দ: প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানালেন পুলিশ সুপার

গোপালগঞ্জে নোয়া গাড়িতে তল্লাশি, প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ পৌরসভা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে একটি নোয়া গাড়িতে তল্লাশি চালিয়ে ৬৪ হাজার ১২৩টি ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯২ লাখ ৩৬ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। ছবি :সংগৃহীত

পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবার রাত আনুমানিক আড়াইটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পৌরসভা এলাকার নবীনবাগ এলজিইডি অফিসের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসায় ডিবি পুলিশ। রাত পৌনে তিনটার দিকে একটি দ্রুতগতির সাদা রঙের নোয়া গাড়ি চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে পুলিশ সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি চালান।

এ সময় গাড়িতে থাকা মো. উজ্জ্বল মোল্লা (৩৮) ও মো. রিফাত মোল্লা ওরফে ওয়াসিম (২২)–কে গ্রেপ্তার করা হয়।

পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৬৪ হাজার ১২৩টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক ব্যবসায় বিনিয়োগের জন্য রাখা ৪ লাখ ৫৫ হাজার ৫৫ টাকা নগদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, উদ্ধার করা ইয়াবা ও নগদ অর্থের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত নোয়া গাড়িটিও জব্দ করা হয়েছে। পুলিশের হিসাবে গাড়িটির আনুমানিক মূল্য ৪৪ লাখ টাকা।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাসানুর রহমান ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন চন্দ্র দেবনাথের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, চেকপোস্টে গাড়িটি থামানোর পর তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পরে পাবলিক সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা মাদক, নগদ অর্থ ও গাড়ি জব্দ করা হয়।

পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, গোপালগঞ্জকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ কাজে জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাসানুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জে নোয়া গাড়িতে তল্লাশি, প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো