পবিত্র ১২ই রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন এবং আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে প্রস্তুতিমূলক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্থানীয় উপজেলা বিএনপি কার্যালয়ে মুকসুদপুর উপজেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকউজ্জামান।
মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজুর সঞ্চালনায় সভার প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মহানবী (সা.)-এর সাম্য, ইনসাফ ও শান্তির আদর্শ ধারণ করে সমাজ ও দেশ গঠন করতে হবে। পাশাপাশি ১ সেপ্টেম্বরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে তৃণমূলের প্রতিটি স্তরে সংগঠনকে সুসংগঠিত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য দেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ, সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু মোল্যা, অশোক কুমার মৃধা, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি মহাসিন সরদার, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ ও ননী গোপাল।
এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজ হাসান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, উপজেলা ওলামা দলের আহ্বায়ক এনামুল হাসান মাসুদ, উপজেলা মহিলা দলের সহসভানেত্রী ফারজানা নিপা এবং পৌর মহিলা দলের সভানেত্রী নিশাত জাহানসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
আলোচনা সভা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন ও সাম্যের আদর্শের ওপর আলোকপাত করা হয়। পরবর্তীতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন