পদ্মা সেতুর মাওয়া প্রান্তের সংযোগ ঢালে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘নিউ গ্রীন লাইন এক্সপ্রেস’-এর একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস উল্টে গিয়ে শিশুসহ অন্তত ১০ জন যাত্রী মারাত্মক আহত হয়েছেন।
আজ সোমবার (৩১ আগস্ট) বেলা আনুমানিক ১টা ৩৭ মিনিটের দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া অংশের অ্যাপ্রোচ রোডে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাগুরা জেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের পরিবহনটি পদ্মা সেতু পার হয়ে মাওয়া এলাকার ঢালু সড়ক অতিক্রম করছিল। এ সময় অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি মহাসড়কের নিরাপত্তাবেষ্টনী বা রেলিংয়ে সজোরে গিয়ে ধাক্কা খায় এবং সড়কের ওপর কাত হয়ে উল্টে যায়।
দুর্ঘটনার তীব্রতায় বাসটির ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েন এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নির্দেশনায় শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি বিশেষ উদ্ধারকারী দল দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীযদের সহায়তায় বাসের ভেতর থেকে আটকে পড়া আহতদের একে একে উদ্ধার করে নিয়ে আসেন।
পরবর্তীতে ফায়ার সার্ভিসের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে আহত ১০ যাত্রীকে দ্রত চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নেয়। দুর্ঘটনায় আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে আঘাতপ্রাপ্তদের হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে দুর্ঘটনাকবলিত বাসটিকে রেকার দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করা হয়েছে।
বিষয় : সড়ক দুর্ঘটনা আহত

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন