প্রায় পাঁচ বছর আগে ২০২১ সালের নভেম্বরে চিত্রনায়ক নিরব হোসেন ও জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীকে কেন্দ্রীয় চরিত্রে রেখে ‘কয়লা’ চলচ্চিত্রের মহরত ও শুটিং শুরু করেছিলেন নির্মাতা সাইফ চন্দন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও নানা জটিলতার বেড়াজালে আটকে পড়ে সিনেমাটি আলোর মুখ দেখতে পারেনি। তবে সব অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে বড় পর্দায় প্রদর্শনের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বহুল আলোচিত এই সিনেমাটি।
সম্প্রতি ঢাকার এক সাংস্কৃতিক অনুষ্ঠানে নিরব জানান, দীর্ঘদিন আটকে থাকা ‘কয়লা’ চলচ্চিত্রের কাজ এখন একদমই শেষ পর্যায়ে। দ্রুতই সার্বিক কাজ শেষ করে মুক্তি সংক্রান্ত অফিশিয়াল ঘোষণা আসবে।
এ প্রসঙ্গে পরিচালক সাইফ চন্দন জানান, চিত্রগ্রহণের কাজ বহু আগেই সম্পন্ন হলেও নানা কারিগরি ও আনুষঙ্গিক জটিলতার কারণে এতদিন বড় পর্দায় আনা সম্ভব হয়নি। বর্তমানে ছবিটির সম্পাদনা ও কালার গ্রেডিং অর্থাৎ পোস্ট-প্রোডাকশনের কাজ জোরকদমে চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষদিকেই সংবাদ সম্মেলনের মাধ্যমে মুক্তির দিনক্ষণ ও বিস্তারিত তথ্য সিনেপ্রেমীদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
উল্লেখ্য, নিরব ও বুবলী জুটির এটি তৃতীয় চলচ্চিত্র। এর আগে তারা দুজন প্রথমবার জুটি বাঁধেন সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ চলচ্চিত্রে। এরপর আসিফ ইকবাল জুয়েলের ‘চোখ’ ছবিতেও স্ক্রিন শেয়ার করেন এই জুটি। তাঁদের অভিনীত পূর্বের দুটি সিনেমাই ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে দর্শক প্রশংসা কুড়িয়েছে।
এদিকে, মুক্তির অপেক্ষায় প্র প্রহর গুণছে চিত্রনায়ক নিরবের আরও একটি সিনেমা ‘শিরোনাম’। অনিক বিশ্বাসের পরিচালনায় এই প্রজেক্টটির শুটিং সম্পুর্ণ শেষ হলেও প্রেক্ষাগৃহে আসার আগে ‘শিরোনাম’ নামটি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা। অতি শীঘ্রই নতুন নাম ও মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
অন্যদিক, চলতি বছরের শুরুর দিক থেকেই মাতৃত্বকালীন বিরতিতে রয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। গত ১১ মে কন্যাসন্তানের জন্ম দেওয়ার পর আগামী সেপ্টেম্বর মাস থেকে জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ চলচ্চিত্রের মাধ্যমে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় তাঁর ফেরার কথা রয়েছে। বুবলীকে সর্বশেষ প্রেক্ষাগৃহে দেখা গেছে রাখাল সবুজের ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমায়।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন