মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

সারাদেশ

মুকসুদপুরে বাস খাদে পড়ে ৩ জন নিহত, আহত ১৭

দুর্ঘটনা কবলিত বাস। ছবি : দৈনিক নতুন আলো

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন যাত্রী।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার গেড়াকোলা (সালিনাবক্সা) সংলগ্ন এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো-গ-১৫-৯০৩৭) নামের যাত্রীবাহী বাসটি সকাল ১০টা ২০ মিনিটের দিকে গেড়াকোলা এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান। মুহূর্তে বাসটি মহাসড়কের পাশে গভীর খাদে গিয়ে পড়ে উল্টে যায়। এতে বাসের ভেতরে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন যাত্রী প্রাণ হারান এবং ১৭ জন মারাত্মক আহত হন।

ছবি : দৈনিক নতুন আলো

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। জরুরি বিভাগে চিকিৎসাধীন আহতদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি ১২ জন মুকসুদপুর উপজেলা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

ভয়াবহ এই সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা আশিক কবির, মুকসুদপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এবং ওসি (তদন্ত) মো. মতিয়ার মোল্লা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ তদারকি করছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত তিনজনের নাম-পরিচয় ও সুনির্দিষ্ট ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতদের পরিচয় উদ্ধারে কাজ করছে হাইওয়ে ও থানা পুলিশ।

বিষয় : মুকসুদপুর গোপালগঞ্জ সড়ক দুর্ঘটনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মুকসুদপুরে বাস খাদে পড়ে ৩ জন নিহত, আহত ১৭

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন যাত্রী।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার গেড়াকোলা (সালিনাবক্সা) সংলগ্ন এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো-গ-১৫-৯০৩৭) নামের যাত্রীবাহী বাসটি সকাল ১০টা ২০ মিনিটের দিকে গেড়াকোলা এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান। মুহূর্তে বাসটি মহাসড়কের পাশে গভীর খাদে গিয়ে পড়ে উল্টে যায়। এতে বাসের ভেতরে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন যাত্রী প্রাণ হারান এবং ১৭ জন মারাত্মক আহত হন।

ছবি : দৈনিক নতুন আলো

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। জরুরি বিভাগে চিকিৎসাধীন আহতদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি ১২ জন মুকসুদপুর উপজেলা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

ভয়াবহ এই সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা আশিক কবির, মুকসুদপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এবং ওসি (তদন্ত) মো. মতিয়ার মোল্লা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ তদারকি করছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত তিনজনের নাম-পরিচয় ও সুনির্দিষ্ট ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতদের পরিচয় উদ্ধারে কাজ করছে হাইওয়ে ও থানা পুলিশ।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো