মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশ ও মূল্যস্ফীতি ১০.৯ শতাংশ ছুঁতে পারে: আইএমএফ

ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দেশব্যাপী এলপি গ্যাসের দোকান বন্ধের ঘোষণা

বাজারে কমানো হলো সোনা ও রুপার দাম, জেনে নিন নতুন দর

তিতাস-২৮ উৎপাদনে যাচ্ছে শনিবার, লক্ষ্যমাত্রা সাড়ে ৬৭ মিলিয়ন ঘনফুট

সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

সেপ্টেম্বরে কমলো এলপিজি গ্যাসের দাম, বাড়ল ভোজ্যতেলের দাম

সোনার দামে ফের নতুন রেকর্ড: ভরি ছাড়াল ২ লাখ ৪০ হাজার টাকা

মহেশখালীতে ভিড়ল কার্গো, শুরু গ্যাস সরবরাহ: কাটার মুখে তীব্র সংকট

অর্থনীতি

সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
জামানত ছাড়াই পাওয়া যাবে ঋণ। ছবি: সংগৃহীত

দেশে ক্যাশলেস লেনদেনের পরিধি সম্প্রসারণ এবং ডিজিটাল পেমেন্টকে আরও সহজলভ্য করতে ‘ই-পেমেন্ট ক্রেডিট’ নামের একটি নতুন ক্ষুদ্র ঋণ সুবিধা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যবস্থার আওতায় সুদের পরিবর্তে নির্দিষ্ট পরিমাণের সেবা ফি দিয়ে গ্রাহকেরা সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত তাৎক্ষণিক ই-পেমেন্ট ক্রেডিট নিতে পারবেন।

রোববার (৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি বিস্তারিত নীতিমালা জারি করে দেশের সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে।

সার্কুলারের তথ্য অনুযায়ী, এই সুবিধার মূল লক্ষ্য ইউটিলিটি বিল (বিদ্যুৎ, গ্যাস, পানি), মোবাইল রিচার্জ, চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠানের ফি, বাস-ট্রেন-বিমান ও বিনোদন কেন্দ্রের টিকিট, সরকারি কর ও ফি, আমানতের কিস্তি এবং বিমার প্রিমিয়াম পরিশোধ সহজ করা। এই ঋণের অর্থ কোনো অবস্থাতেই নগদে উত্তোলন (ক্যাশ আউট), ব্যক্তিগত ওয়ালেটে জমা বা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে না; সরাসরি সংশ্লিষ্ট সেবা প্রদানকারীর অ্যাকাউন্টে জমা হবে।

ঋণ পরিশোধের জন্য ৭, ১৫ ও ৩০ দিনের তিনটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। ঋণের পরিমাণ ও মেয়াদের ভিত্তিতে ফি নির্ধারিত হবে। যেমন— ৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ৭ দিনের জন্য ফি ৩ টাকা এবং ৩০ দিনের জন্য ৬ টাকা। অপরদিকে ৭ হাজার ১ থেকে ১০ হাজার টাকার ঋণের ক্ষেত্রে ৩০ দিন মেয়াদের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা। নির্ধারিত সময়সীমার (৮ম, ১৬তম বা ৩১তম দিন) মধ্যে মূল টাকা ও ফি পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের আগে ঋণ পরিশোধ করলে বাড়তি কোনো আর্লি সেটেলমেন্ট বা ফোরক্লোজার চার্জ কাটা যাবে না।

গ্রাহকের সুরক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনায় ক্রেডিট স্কোরিং এবং মাল্টিফ্যাক্টর অথেনটিকেশনের (এমএফএ) মতো ডিজিটাল নিরাপত্তা অনুসরণের তাগিদ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। লেনদেন সহজ করতে ব্যাংকগুলো এমএফএস (MFS), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (PSP) এবং ফিনটেক প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে।

তবে পূর্ণাঙ্গ বা বাণিজ্যিকভাবে এই সেবা চালুর আগে প্রতিটি ব্যাংককে বাধ্যতামূলকভাবে অন্তত ৬ মাস পরীক্ষামূলকভাবে (পাইলট প্রজেক্ট) পরিচালনা করতে হবে। পাইলট প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন ও পর্ষদের অনুমোদন পাওয়ার পরই কেবল সেবাটি সাধারণ গ্রাহকদের জন্য উন্মুক্ত করা যাবে।

বিষয় : বাংলাদেশ ব্যাংক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশে ক্যাশলেস লেনদেনের পরিধি সম্প্রসারণ এবং ডিজিটাল পেমেন্টকে আরও সহজলভ্য করতে ‘ই-পেমেন্ট ক্রেডিট’ নামের একটি নতুন ক্ষুদ্র ঋণ সুবিধা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যবস্থার আওতায় সুদের পরিবর্তে নির্দিষ্ট পরিমাণের সেবা ফি দিয়ে গ্রাহকেরা সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত তাৎক্ষণিক ই-পেমেন্ট ক্রেডিট নিতে পারবেন।

রোববার (৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি বিস্তারিত নীতিমালা জারি করে দেশের সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে।

সার্কুলারের তথ্য অনুযায়ী, এই সুবিধার মূল লক্ষ্য ইউটিলিটি বিল (বিদ্যুৎ, গ্যাস, পানি), মোবাইল রিচার্জ, চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠানের ফি, বাস-ট্রেন-বিমান ও বিনোদন কেন্দ্রের টিকিট, সরকারি কর ও ফি, আমানতের কিস্তি এবং বিমার প্রিমিয়াম পরিশোধ সহজ করা। এই ঋণের অর্থ কোনো অবস্থাতেই নগদে উত্তোলন (ক্যাশ আউট), ব্যক্তিগত ওয়ালেটে জমা বা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে না; সরাসরি সংশ্লিষ্ট সেবা প্রদানকারীর অ্যাকাউন্টে জমা হবে।

ঋণ পরিশোধের জন্য ৭, ১৫ ও ৩০ দিনের তিনটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। ঋণের পরিমাণ ও মেয়াদের ভিত্তিতে ফি নির্ধারিত হবে। যেমন— ৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ৭ দিনের জন্য ফি ৩ টাকা এবং ৩০ দিনের জন্য ৬ টাকা। অপরদিকে ৭ হাজার ১ থেকে ১০ হাজার টাকার ঋণের ক্ষেত্রে ৩০ দিন মেয়াদের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা। নির্ধারিত সময়সীমার (৮ম, ১৬তম বা ৩১তম দিন) মধ্যে মূল টাকা ও ফি পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের আগে ঋণ পরিশোধ করলে বাড়তি কোনো আর্লি সেটেলমেন্ট বা ফোরক্লোজার চার্জ কাটা যাবে না।

গ্রাহকের সুরক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনায় ক্রেডিট স্কোরিং এবং মাল্টিফ্যাক্টর অথেনটিকেশনের (এমএফএ) মতো ডিজিটাল নিরাপত্তা অনুসরণের তাগিদ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। লেনদেন সহজ করতে ব্যাংকগুলো এমএফএস (MFS), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (PSP) এবং ফিনটেক প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে।

তবে পূর্ণাঙ্গ বা বাণিজ্যিকভাবে এই সেবা চালুর আগে প্রতিটি ব্যাংককে বাধ্যতামূলকভাবে অন্তত ৬ মাস পরীক্ষামূলকভাবে (পাইলট প্রজেক্ট) পরিচালনা করতে হবে। পাইলট প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন ও পর্ষদের অনুমোদন পাওয়ার পরই কেবল সেবাটি সাধারণ গ্রাহকদের জন্য উন্মুক্ত করা যাবে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো