মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

সারাদেশ

কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে পড়ে ২০ শিক্ষার্থী আহত, ভ্রমণ বাতিল

নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে পড়ে যায়। ছবি : সংগৃহীত

কক্সবাজারের উদ্দেশে বের হওয়া বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের আনন্দভ্রমণের বহর মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের বহনকারী একটি বাস সড়কের পাশের গভীর খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা বাৎসরিক শিক্ষাসফর ও আনন্দভ্রমণের অংশ হিসেবে চারটি বাসের একটি বহর নিয়ে পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে দাউদকান্দির জিংলাতলী অতিক্রম করার সময় বহরের একটি বাস হঠাৎ চালকের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়।

দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার জানান, দুর্ঘটনাকবলিত বাসটিতে প্রায় ৪০ জন শিক্ষার্থী অবস্থান করছিলেন। তাদের মধ্যে অন্তত ২০ জন কম-বেশি আঘাত পেয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে।

প্রাথমিক চিকিৎসার পর আহত শিক্ষার্থীদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে ভ্রমণের পথে সহপাঠীদের বহনকারী বাস দুর্ঘটনার শিকার হওয়ার খবর পেয়ে গভীর শোকে ও আতঙ্কে কক্সবাজারমুখী বাকি তিনটি বাসের ভ্রমণসূচি বাতিল করা হয়েছে। আনন্দভ্রমণ স্থগিত রেখে অন্য বাসে থাকা সব শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ বরিশাল ক্যাম্পাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। দুর্ঘটনাগ্রস্ত বাসটি উদ্ধারে হাইওয়ে পুলিশ কাজ করছে।

বিষয় : কুমিল্লা বাস আহত বরিশাল মেডিকেল শিক্ষার্থী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে পড়ে ২০ শিক্ষার্থী আহত, ভ্রমণ বাতিল

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের উদ্দেশে বের হওয়া বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের আনন্দভ্রমণের বহর মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের বহনকারী একটি বাস সড়কের পাশের গভীর খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা বাৎসরিক শিক্ষাসফর ও আনন্দভ্রমণের অংশ হিসেবে চারটি বাসের একটি বহর নিয়ে পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে দাউদকান্দির জিংলাতলী অতিক্রম করার সময় বহরের একটি বাস হঠাৎ চালকের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়।

দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার জানান, দুর্ঘটনাকবলিত বাসটিতে প্রায় ৪০ জন শিক্ষার্থী অবস্থান করছিলেন। তাদের মধ্যে অন্তত ২০ জন কম-বেশি আঘাত পেয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে।

প্রাথমিক চিকিৎসার পর আহত শিক্ষার্থীদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে ভ্রমণের পথে সহপাঠীদের বহনকারী বাস দুর্ঘটনার শিকার হওয়ার খবর পেয়ে গভীর শোকে ও আতঙ্কে কক্সবাজারমুখী বাকি তিনটি বাসের ভ্রমণসূচি বাতিল করা হয়েছে। আনন্দভ্রমণ স্থগিত রেখে অন্য বাসে থাকা সব শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ বরিশাল ক্যাম্পাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। দুর্ঘটনাগ্রস্ত বাসটি উদ্ধারে হাইওয়ে পুলিশ কাজ করছে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো