ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে পিকআপের এক হেলপার (সহকারী) ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। নিহতের নাম প্রবীর (৪০)।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানী ঢাকা থেকে গোপালগঞ্জ শহরের দিকে আসছিল একটি খালি পিকআপ। গাড়িটি ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রবল বেগে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ মারাত্মকভাবে দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপে থাকা হেলপার প্রবীরের মৃত্যু হয়।
ঘটনার নিশ্চিত করে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলী সরদার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় দুমড়েমুচড়ে যাওয়া পিকআপের ভেতরের অংশ কেটে আটকে থাকা প্রবীরের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি আইনগত প্রক্রিয়ার জন্য স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যান দুটি মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিষয় : গোপালগঞ্জ ঢাকা বিভাগ জেলার খবর নিহত

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন