মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত, ‘স্বচ্ছতা’ অডিটোরিয়ামে মতবিনিময়

মুকসুদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সভায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মতবিনিময় সভা

দুই বছর ধরে শিক্ষার্থীশূন্য সিরাজগঞ্জের বওলাতলা প্রাথমিক বিদ্যালয়

জীবনের সব সঞ্চয়ে মেয়েদের স্কুল, বুরুয়া গ্রামের ‘আলোর দিশারি’ রেখা রানী ওঝা

পুরোনো নেতৃত্বেই আস্থা বোর্ডের: শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি শেখ নাজিম

প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলার চর্চা জরুরি: গোপালগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা

শিক্ষা

পুরোনো নেতৃত্বেই আস্থা বোর্ডের: শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি শেখ নাজিম

পুরোনো নেতৃত্বেই আস্থা বোর্ডের: শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি শেখ নাজিম
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কৃষ্ণাদিয়া শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসা পরিচালনার জন্য সভাপতি মনোনয়নসহ ৪ সদস্যের নতুন এডহক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এতে আবারও সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও নাজিম পাবলিকেশন্সের স্বত্বাধিকারী শেখ নাজিম উদ্দিন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্টার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন এই কমিটি অনুমোদনের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করছেন স্থানীয় সুধীজন ও শিক্ষক-অভিভাবকেরা।

এর আগে ২০২৫ সালের ৭ অক্টোবর প্রথমবার ৬ মাসের জন্য প্রতিষ্ঠানটির এডহক কমিটির সভাপতি নির্বাচিত হন শেখ নাজিম উদ্দিন। তাঁর দায়িত্বপালনকালীন সময়ে মাদ্রাসায় বেশ কিছু অবকাঠামোগত ও আধুনিক প্রযুক্তিগত সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়িত হয়। শিক্ষার্থীদের জন্য আধুনিক স্মার্ট আইডি কার্ড প্রবর্তন, ডিজিটাল হাজিরা নিশ্চিতকরণ, নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন, নৈশ আলোকসজ্জা এবং সীমানা প্রাচীরে শিক্ষামূলক ও ধর্মীয় বাণী লিখনসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক জারি করা কৃষ্ণাদিয়া শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসার নতুন এডহক কমিটির প্রজ্ঞাপন। ছবি : সংগৃহীত

শিক্ষা পরিবেশের পাশাপাশি মাদ্রাসা জামে মসজিদ সংস্কার, বৃক্ষরোপণ, বয়স্কদের জন্য বিনামূল্যে কুরআন শিক্ষার ব্যবস্থা এবং নিয়মিত অভিভাবক সমাবেশের আয়োজন প্রশংসিত হয়। যার সুফল দেখা যায় ২০২৬ সালের দাখিল পরীক্ষায়, ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ জন উত্তীর্ণ হয়ে ৮১.২৫ শতাংশ পাসের হার অর্জিত হয় এবং দীর্ঘ দিন পর এক শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করে।

তবে প্রশাসনিক স্তরে কিছুটা অস্থিরতা দেখা দিলে ২০২৬ সালের এপ্রিলে তৎকালীন অধ্যক্ষ মাওলানা মো. সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয় এবং বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে। এমন বাস্তবতায় নবগঠিত কমিটির সামনে প্রশাসনিক শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়টি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

পুনরায় দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় নতুন এডহক কমিটির সভাপতি শেখ নাজিম উদ্দিন বলেন, অনেক বাধা-বিপত্তি, প্রতিকূলতা ও ষড়যন্ত্র অতিক্রম করে আজ আমাকে শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এই অবস্থানটি আমার জন্য যেমন সম্মানের, তেমনি এটি একটি বড় আমানত। কোনো ব্যক্তিস্বার্থ নয়, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের কল্যাণসাধনই হবে আমার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, সকলের আন্তরিক সহযোগিতায় আমি মাদ্রাসার শিক্ষার গুণগত মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা, স্বচ্ছতা এবং অবকাঠামোগত উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে যেতে চাই। আমাকে এ গুরুদায়িত্ব প্রদানে যারা সার্বিক সহযোগিতা করেছেন, বিশেষ করে সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা মহোদয়ের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পুরোনো নেতৃত্বেই আস্থা বোর্ডের: শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি শেখ নাজিম

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো