দীপ্ত টিভির অত্যন্ত জনপ্রিয় ও আলোচিত ধারাবাহিক নাটক ‘বকুলপুর’ দীর্ঘ দুই বছরের বিরতি পেরিয়ে আবারও ছোট পর্দায় ফিরছে। গ্রামীণ জীবনের কোন্দল, রাজনীতি ও পরিবারিক গল্পের টানাপোড়েন নিয়ে নির্মিত নাটকটির আগের দুটি সিজন দর্শকমহলে তুমুল সাড়া ফেলেছিল। এবার সম্পূর্ণ নতুন গল্প ও ভিন্ন আঙ্গিকে নির্মিত হতে যাচ্ছে ধারাবাহিকটির ‘সিজন ৩’।
করোনাকালের প্রতিকূলতায় প্রথম সিজনটি ২৬৪ পর্বে শেষ হলেও ২০২২ সালে শুরু হওয়া ‘বকুলপুর সিজন ২’ দীর্ঘ ৭৮৮ পর্ব অতিক্রম করে ২০২৪ সালে পর্দা টানে। আগের দুটি পর্ব সফলভাবে পরিচালনা করেছিলেন কায়সার আহমেদ। তবে নতুন সিজনে পরিচালকের চেয়ারে দেখা যাবে হাসান রেজাউলকে। তবে পরিচালক বদলালেও ধারাবাহিকের রচয়িতা হিসেবে আগের মতোই থাকছেন আহমেদ শাহাবুদ্দীন।
নির্মাতা হাসান রেজাউল জানান, আগের গল্পের অবশিষ্টাংশ নয়, বরং একেবারেই নতুন চরিত্র ও প্লট নিয়ে শুরু হচ্ছে এবারের গল্প। তবে পুরোনো সিজনের পরিচিত ও জনপ্রিয় অভিনয়শিল্পীদের বড় একটি অংশকে এই সিজনেও দেখা যাবে। এবারের গল্পে গ্রামবাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালার আবহ যুক্ত করা হয়েছে। গ্রামের মানুষের যাত্রাপালার প্রতি প্রেম, শিল্পীজীবনের সংকট এবং গ্রামের ভেতরের রাজনীতি ও প্রেম-ভালোবাসা ফুটিয়ে তোলা হবে নতুনভাবে।
নাটকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আজিজুল হাকিম, দীপা খন্দকার, তাহমিনা সুলতানা মৌ, শরাফ আহমেদ জীবন, সুষমা সরকার, সাইদুর রহমান পাভেল, উপমা, সিলভিয়া, মোস্তাফিজ শাহীন, আহমেদ গিয়াস ও পঙ্কজ মজুমদারসহ আরও অনেকে।
ইতিমধ্যেই পুবাইল ও আশপাশের মনোরম লোকেশনে প্রথম লটের দৃশ্যধারণের কাজ সফলভাবে শেষ হয়েছে। বর্তমানে সম্পাদনা ও পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। পর্বসংখ্যার বিষয়ে কোনো কৃত্রিম বাধ্যবাধকতা না রেখে দর্শকের ভালোবাসার ওপর ভিত্তি করেই নাটকটি প্রচার চালিয়ে যাওয়ার পরিকল্পনা ব্যক্ত করেছেন নবীন এই নির্মাতা। খুব শিগগিরই দীপ্ত টিভির পর্দায় ‘বকুলপুর সিজন ৩’-এর সম্প্রচার শুরু হবে।
বিষয় : বিনোদন নাটক দীপ্ত টিভি

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন