মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

খেলাধুলা

মুকসুদপুরে কোকো স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল ড্র, ফলাফল নির্ধারণে আবার হবে খেলা

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আবহে অনুষ্ঠিত হলো বহুল কাঙ্ক্ষিত ‘মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের’ মেগা ফাইনাল। তবে শিরোপার চূড়ান্ত লড়াইয়ে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় শেষ পর্যন্ত অমিমাংসিতভাবে শেষ হয়েছে ম্যাচটি।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মুকসুদপুর মিনি স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হয় মহারাজপুর ইউনিয়ন ও বাঁশবাড়ীয়া ইউনিয়ন ফুটবল দল।

জমকালো এই সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো: সেলিমুজ্জামান সেলিম।

ছবি : সংগৃহীত

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু এবং সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবর। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব ও সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সী।

ছবি : সংগৃহীত

মাঠের লড়াইয়ে বাঁশবাড়ীয়া ও মহারাজপুর উভয় দলের খেলোয়াড়েরা একাধিক আক্রমণ ও পাল্টা আক্রমণ চালালেও নির্ধারিত সময় পর্যন্ত কোনো পক্ষই বল জালে পাঠাতে সক্ষম হয়নি। ফলে খেলাটি গোলশূন্য সমতায় শেষ হওয়ায় মাঠের ফলাফলে বিজয়ী নির্ধারণ করা সম্ভব হয়নি। পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফাইনাল ম্যাচটি পরবর্তীতে পুনরায় আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি।

এ বিষয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে মুকসুদপুর উপজেলা ক্রীড়া পরিষদের সদস্য সচিব সাইফুল ইসলাম পান্নু জানান, গোলশূন্যভাবে ম্যাচ শেষ হওয়ায় ফাইনাল খেলাটি পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফাইনাল ম্যাচ পুনারায় আয়োজনের নির্দিষ্ট তারিখ ও সময় দ্রুতই এলাকা জুড়ে মাইকিং করে এবং নোটিশের মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মুকসুদপুরে কোকো স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল ড্র, ফলাফল নির্ধারণে আবার হবে খেলা

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুরে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আবহে অনুষ্ঠিত হলো বহুল কাঙ্ক্ষিত ‘মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের’ মেগা ফাইনাল। তবে শিরোপার চূড়ান্ত লড়াইয়ে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় শেষ পর্যন্ত অমিমাংসিতভাবে শেষ হয়েছে ম্যাচটি।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মুকসুদপুর মিনি স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হয় মহারাজপুর ইউনিয়ন ও বাঁশবাড়ীয়া ইউনিয়ন ফুটবল দল।

জমকালো এই সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো: সেলিমুজ্জামান সেলিম।

ছবি : সংগৃহীত

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু এবং সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবর। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব ও সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সী।

ছবি : সংগৃহীত

মাঠের লড়াইয়ে বাঁশবাড়ীয়া ও মহারাজপুর উভয় দলের খেলোয়াড়েরা একাধিক আক্রমণ ও পাল্টা আক্রমণ চালালেও নির্ধারিত সময় পর্যন্ত কোনো পক্ষই বল জালে পাঠাতে সক্ষম হয়নি। ফলে খেলাটি গোলশূন্য সমতায় শেষ হওয়ায় মাঠের ফলাফলে বিজয়ী নির্ধারণ করা সম্ভব হয়নি। পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফাইনাল ম্যাচটি পরবর্তীতে পুনরায় আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি।

এ বিষয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে মুকসুদপুর উপজেলা ক্রীড়া পরিষদের সদস্য সচিব সাইফুল ইসলাম পান্নু জানান, গোলশূন্যভাবে ম্যাচ শেষ হওয়ায় ফাইনাল খেলাটি পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফাইনাল ম্যাচ পুনারায় আয়োজনের নির্দিষ্ট তারিখ ও সময় দ্রুতই এলাকা জুড়ে মাইকিং করে এবং নোটিশের মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়া হবে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো