মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ভোরের আলোয় দূর-দূরান্তের পর্যটকদের ভিড়: জীবিকার সুযোগ পাচ্ছেন স্থানীয়রা

মধুখালীতে প্রকৃতির নকশিকাঁথা, পানির বুকে লাল শাপলার মেলা

ছবি : দৈনিক নতুন আলো

শরতের ভোরের মিষ্টি রোদ ফুটতেই শান্ত জলের বুক চিরে জেগে উঠছে হাজারো লাল শাপলা। সবুজ লতাপাতার মাঝে পাপড়িতে জমা শিশিরবিন্দুতে সূর্যের আলো পড়তেই পুরো জলাশয়টি যেন রূপ নেয় এক সুবিশাল রক্তিম চাদরে। সাদা বক আর পানকৌড়ির অবাধ বিচরণে ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের ধোপাডাঙ্গা-গাবুরদিয়া বিলটি এখন প্রকৃতিপ্রেমীদের জন্য এক মায়াবী স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

মধুখালী উপজেলা সদর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরত্বের এই জলাশয়ে বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর—এই তিন মাস চলে লাল ও সাদা শাপলার অবারিত সমারোহ।

বিলের পাড়ের বাসিন্দা কার্তিক কুমার ও স্থানীয় প্রবীণদের সাথে কথা বলে জানা যায়, প্রায় ৫০ থেকে ৬০ বছরের পুরোনো এই বিলে প্রাকৃতিকভাবেই শাপলা ফুটে আসছে। প্রায় এক কিলোমিটার বিস্তৃত জলাশয়ে প্রাকৃতিকভাবে ফোটা লাল শাপলার মনোরম দৃশ্য ক্যামেরাবন্দী করতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতে ভোর হতেই ভিড় জমাচ্ছেন ইউটিউবার ও দর্শনার্থীরা।

ছবি : দৈনিক নতুন আলো

তবে এই অপরূপ সৌন্দর্যের মাঝে কিছু দর্শনার্থীর অসচেতন আচরণে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। ছবি তোলা বা টিকটক ভিডিও বানানোর উদ্দেশ্যে অবাধে ফুল ছিঁড়ে বিলের প্রাকৃতিক পরিবেশ নষ্ট করা হচ্ছে। বিলের বাসিন্দা মাসুদ জানান, ফুলগুলো কেবল সৌন্দর্যের প্রতীক নয়, শাপলা তুলে স্থানীয় বাজারে বিক্রি করে অনেক পরিবার জীবিকাও নির্বাহ করছে। তাই প্রাকৃতিক রূপ অক্ষুণ্ণ রাখতে পর্যটকদের ফুল না ছেঁড়ার অনুরোধ জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

এলাকাবাসীর মতে, প্রশাসনিকভাবে যথাযথ তদারকি ও নিরাপদ নৌকা চলাচলের সুব্যবস্থা করা গেলে বরিশালের সাতলার মতো ফরিদপুরের এই ধোপাডাঙ্গা বিলটিও অন্যতম সেরা একটি পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে।

লাল শাপলার এই রূপ পুরোপুরি উপভোগ করতে হলে পৌঁছাতে হবে একদম খুব ভোরে। দেশের যেকোনো প্রান্ত বা ফরিদপুর জেলা শহর থেকে প্রথমে মধুখালী বাজারে আসতে হবে। এরপর মধুখালী থানার ঠিক বিপরীত পাশের রাস্তা ধরে রামদিয়া ও শ্রীরামপুর বটতলা হয়ে মোল্লাডাঙ্গী পার হলেই দেখা মিলবে গাবুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধোপাডাঙ্গা শাপলা বিলের।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মধুখালীতে প্রকৃতির নকশিকাঁথা, পানির বুকে লাল শাপলার মেলা

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো