মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মুকসুদপুর হাসপাতালে রোগীদের হয়রানি বন্ধের তাগিদ: সাংবাদিকদের সাথে ডা. ভীষ্মদেবের মতবিনিময়

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন: সুস্থ জাতি গঠনে মায়ের দুধের বিকল্প নেই

গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম খুব শিগগিরই শুরু হবে: সেলিমুজ্জামান সেলিম এমপি

রোগা হলেই কি কোলেস্টেরলের ঝুঁকি নেই? জানুন চিকিৎসকদের মতামত

শর্তসাপেক্ষে আদ্-দ্বীন হাসপাতালের স্থগিতাদেশ প্রত্যাহার, কাল সকাল ৮টা থেকে সেবা শুরু

মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প: ৫০০ রোগীকে সেবা, ছানি অপারেশনের সুযোগ

হজম বৃদ্ধি থেকে ত্বকের উজ্জ্বলতা: বর্ষাকালে পুঁই শাকের যত গুণ

গাজর খেলে কি সত্যিই চশমা লাগে না? জেনে নিন চিকিৎসাবিজ্ঞান কী বলছে

স্বাস্থ্য

মুকসুদপুর হাসপাতালে রোগীদের হয়রানি বন্ধের তাগিদ: সাংবাদিকদের সাথে ডা. ভীষ্মদেবের মতবিনিময়

মুকসুদপুর হাসপাতালে রোগীদের হয়রানি বন্ধের তাগিদ: সাংবাদিকদের সাথে ডা. ভীষ্মদেবের মতবিনিময়
ছবি : দৈনিক নতুন আলো

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ রোগীদের চিকিৎসাসেবার সার্বিক মান বৃদ্ধি ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান নানা সমস্যা চিহ্নিতকরণ এবং তা দূর করতে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা আহ্বান জানানো হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য দেন নবনিযুক্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্মদেব মন্ডল।

সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার পরিবেশ আরও পরিচ্ছন্ন রাখা, রোগীদের দালাল ও বিভিন্ন হয়রানি থেকে মুক্ত করা এবং প্রান্তিক মানুষের কাছে সহজে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়।

ডা. ভীষ্মদেব মন্ডল তাঁর বক্তব্যে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জনগণের আস্থা ও নির্ভরতার জায়গায় নিয়ে যেতে আমরা প্রয়োজনীয় নানামুখী উদ্যোগ গ্রহণ করছি। সরকারি সেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চিকিৎসকদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ও গঠনমূলক পরামর্শ অতীব জরুরি।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাপ্তাহিক ‘বাংলার নয়ন’ পত্রিকার সম্পাদক মো. শহিদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সামচুল আরেফিন, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, ক্রীড়া সম্পাদক বাবুল হোসেন এবং দৈনিক কালবেলার মুকসুদপুর প্রতিনিধি মাসুদুর রহমান।

উপস্থিত সাংবাদিকেরা হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করা, রোগীদের সেবার সুযোগ বৃদ্ধি, হাসপাতালের পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগীদের খাবারের মান নিশ্চিত করা এবং হাসপাতাল এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সরবরাহ নিশ্চিত করা এবং জরুরি বিভাগের তদারকি বাড়ানোর ওপর বিশেষ মতামত ব্যক্ত করেন।

বিষয় : মুকসুদপুর গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডা. ভীষ্মদেব মন্ডল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মুকসুদপুর হাসপাতালে রোগীদের হয়রানি বন্ধের তাগিদ: সাংবাদিকদের সাথে ডা. ভীষ্মদেবের মতবিনিময়

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ রোগীদের চিকিৎসাসেবার সার্বিক মান বৃদ্ধি ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান নানা সমস্যা চিহ্নিতকরণ এবং তা দূর করতে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা আহ্বান জানানো হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য দেন নবনিযুক্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্মদেব মন্ডল।

সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার পরিবেশ আরও পরিচ্ছন্ন রাখা, রোগীদের দালাল ও বিভিন্ন হয়রানি থেকে মুক্ত করা এবং প্রান্তিক মানুষের কাছে সহজে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়।

ডা. ভীষ্মদেব মন্ডল তাঁর বক্তব্যে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জনগণের আস্থা ও নির্ভরতার জায়গায় নিয়ে যেতে আমরা প্রয়োজনীয় নানামুখী উদ্যোগ গ্রহণ করছি। সরকারি সেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চিকিৎসকদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ও গঠনমূলক পরামর্শ অতীব জরুরি।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাপ্তাহিক ‘বাংলার নয়ন’ পত্রিকার সম্পাদক মো. শহিদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সামচুল আরেফিন, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, ক্রীড়া সম্পাদক বাবুল হোসেন এবং দৈনিক কালবেলার মুকসুদপুর প্রতিনিধি মাসুদুর রহমান।

উপস্থিত সাংবাদিকেরা হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করা, রোগীদের সেবার সুযোগ বৃদ্ধি, হাসপাতালের পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগীদের খাবারের মান নিশ্চিত করা এবং হাসপাতাল এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সরবরাহ নিশ্চিত করা এবং জরুরি বিভাগের তদারকি বাড়ানোর ওপর বিশেষ মতামত ব্যক্ত করেন।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো