মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

সারাদেশ

কাশিয়ানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সালিনাবক্স মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার লিটন হুজুর নিহত

ছবি : সংগৃহীত

জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জের কাশিয়ানীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত সালিনাবক্স দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ আশরাফউজ্জামান ফারুকী (লিটন হুজুর) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। নিহত লিটন হুজুর মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পালপাড়া গ্রামের অধিবাসী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের ইমামতি সম্পন্ন করে নিজ মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে কাশিয়ানী থানার ‘পোনা’ নামক স্থানে পৌঁছালে দ্রুতগামী ‘দোলা পরিবহন’-এর একটি বাস তাঁর মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জনপ্রিয় শিক্ষক ও ধর্মীয় ব্যক্তিত্ব মোঃ আশরাফউজ্জামান ফারুকী লিটন হুজুরের এমন অকাল ও আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর নিজ গ্রাম পালপাড়াসহ সমগ্র মুকসুদপুর ও কাশিয়ানী এলাকায় এবং সালিনাবক্স দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কাশিয়ানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সালিনাবক্স মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার লিটন হুজুর নিহত

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জের কাশিয়ানীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত সালিনাবক্স দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ আশরাফউজ্জামান ফারুকী (লিটন হুজুর) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। নিহত লিটন হুজুর মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পালপাড়া গ্রামের অধিবাসী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের ইমামতি সম্পন্ন করে নিজ মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে কাশিয়ানী থানার ‘পোনা’ নামক স্থানে পৌঁছালে দ্রুতগামী ‘দোলা পরিবহন’-এর একটি বাস তাঁর মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জনপ্রিয় শিক্ষক ও ধর্মীয় ব্যক্তিত্ব মোঃ আশরাফউজ্জামান ফারুকী লিটন হুজুরের এমন অকাল ও আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর নিজ গ্রাম পালপাড়াসহ সমগ্র মুকসুদপুর ও কাশিয়ানী এলাকায় এবং সালিনাবক্স দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো