গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কলেজ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ফারুক সরদার (৪০)। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নারায়ণদিয়া গ্রামের বাসিন্দা এবং মো. আবুল হাশেম সরদারের ছেলে।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ফারুক মোটরসাইকেল নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কভার্ড ভ্যান তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ভাঙ্গা হাইওয়ে পুলিশ দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও কভার্ড ভ্যানটি জব্দ করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন