মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

সারাদেশ

বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

ছবি : সংগৃহীত

পেশাগত কর্মদক্ষতা, অসীম সাহসিকতা, অপরাধ দমন, স্পর্শকাতর মামলার সফল রহস্য উদঘাটন এবং জননিরাপত্তা বিধানে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)’ ভূষিত হয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো: হাবীবুল্লাহ।

সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত ও অন্যান্য উৎসাহমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ৯২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের কাজের স্বীকৃতি হিসেবে ৪টি ক্যাটাগরিতে এসব পদক দেওয়া হবে। এর মধ্যে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পাচ্ছেন ১২ জন এবং ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ পাচ্ছেন ১৮ জন।

এ ছাড়া রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন ১৮ জন এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা ক্যাটাগরিতে পদক পাচ্ছেন ৪৪ জন পুলিশ সদস্য।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোপালগঞ্জে যোগদানের পর থেকে মো: হাবীবুল্লাহর দূরদর্শী নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণ, জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়। তাঁর নিষ্ঠা ও পেশাদারত্বের স্বীকৃতিস্বরূপ সরকার তাঁকে মর্যাদাপূর্ণ ‘বিপিএম (সেবা)’ পদকে ভূষিত করে।

সম্মানজনক এই অর্জন প্রসঙ্গে অনুভূতি ব্যক্ত করে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ বলেন, যেকোনো রাষ্ট্রীয় স্বীকৃতি কাজের অনুপ্রেরণা বহুগুণ বাড়িয়ে দেয়। এই পদক লাভ কেবল আমার একক অর্জন নয়, এটি পুরো গোপালগঞ্জ জেলা পুলিশ টিমের যৌথ প্রচেষ্টা, নিরলস পরিশ্রম এবং গোপালগঞ্জের শান্তিপ্রিয় জনগণের সহযোগিতা ও ভালোবাসার ফল।

তিনি আরও বলেন, এই সম্মাননা আমাদের ওপর অর্পিত দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিল। আগামী দিনেও গোপালগঞ্জ জেলাকে অপরাধমুক্ত রাখতে, সাধারণ মানুষের দ্বারে আইনি সেবা পৌঁছে দিতে এবং সুশাসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ আরও বেশি নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাবে।

এদিকে পুলিশ সুপারের এই অভাবনীয় সাফল্যে জেলা পুলিশের সদস্যবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা জানান, এই স্বীকৃতি গোপালগঞ্জ জেলা পুলিশের প্রতিটি সদস্যকে কর্মক্ষেত্রে আরও গতিশীল, উদ্যমী ও জনসেবায় নিবেদিত হতে অনুপ্রাণিত করবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো