মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

ক্যাম্পাস খবর

চবি ক্যাম্পাসের লাল মাটির বুকে সাদা কাশফুলের মেলা, শরতের রূপে মুগ্ধ শিক্ষার্থীরা

ছবি : সংগৃহীত

মাথার ওপরে নীল আকাশ, সাদা মেঘের ভেলা—আর নিচে বাতাসের দোলায় দুলছে সাদা কাশফুল। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় খেলার মাঠের পাশ দিয়ে হাঁটলেই চোখে পড়ে এই আবেগঘন সৌন্দর্য। লাল মাটির বুকে সাদা কাশের শিষ যেন শরতের স্নিগ্ধ বার্তা জানিয়ে দিচ্ছে ক্যাম্পাসের সবাইকে।

ক্লাস শেষ করে কেউ হাঁটছেন, কেউ আবার থমকে দাঁড়াচ্ছেন—মুঠোফোনে তুলে রাখছেন কাশফুলের সুন্দর সুন্দর ছবি। কেউ কেউ আবার সেই ছবি ভাগ করে নিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। শরতের সবচেয়ে পরিচিত দৃশ্যগুলোর একটি কাশফুল। কুবির লাল মাটির ক্যাম্পাসে খোলা জায়গার পাশে ফুটে থাকা সাদা কাশফুল সেই পরিচয়কে আরও স্পষ্ট করে তুলেছে। আকাশ পরিষ্কার থাকলে সাদা মেঘ আর কাশফুলের মধ্যে তৈরি হয় দারুণ এক মিলনমেলা।

নীল আকাশের নিচে সাদা কাশফুল যেন প্রকৃতির নিজস্ব সাজ। এই সময়টায় শিক্ষার্থীদের কাছেও ক্যাম্পাসটি একটু অন্য রকম লাগে। প্রতিদিনের ক্লাস, পরীক্ষা, সংগঠনের কাজ কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডার ব্যস্ততার মাঝেও কাশফুলের দিকে চোখ পড়ে সবার।

কুবির লাল মাটির পথ ধরে হাঁটলে বিভিন্ন জায়গায় দেখা যায় কাশফুল। কোথাও গাছের আড়ালে, কোথাও খোলা জায়গায়, আবার কোথাও পথের একেবারেই কাছে দুলছে সাদা শিষ। বাতাস এলেই কাশফুলগুলো একসঙ্গে দুলে ওঠে। কখনো ধীরে, কখনো একটু জোরে—মনে হয় মাঠের পাশে সাদা ঢেউ উঠেছে।

তবে এই কাশফুল বেশি দিন থাকবে না। কিছুদিন পর সাদা শিষগুলো হারিয়ে যাবে, বদলে যাবে ক্যাম্পাসের চেনা রূপ। আবার কোনো সকালে কুয়াশার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে ঋতুর নতুন রূপ দেখবে শিক্ষার্থীরা। তবুও বর্তমান শরতে লাল মাটির বুকে কাশফুলের এই দোল ক্যাম্পাস জীবনে এনে দিয়েছে এক অনাবিল প্রশান্তি।

বিষয় : কুমিল্লা বিশ্ববিদ্যালয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চবি ক্যাম্পাসের লাল মাটির বুকে সাদা কাশফুলের মেলা, শরতের রূপে মুগ্ধ শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মাথার ওপরে নীল আকাশ, সাদা মেঘের ভেলা—আর নিচে বাতাসের দোলায় দুলছে সাদা কাশফুল। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় খেলার মাঠের পাশ দিয়ে হাঁটলেই চোখে পড়ে এই আবেগঘন সৌন্দর্য। লাল মাটির বুকে সাদা কাশের শিষ যেন শরতের স্নিগ্ধ বার্তা জানিয়ে দিচ্ছে ক্যাম্পাসের সবাইকে।

ক্লাস শেষ করে কেউ হাঁটছেন, কেউ আবার থমকে দাঁড়াচ্ছেন—মুঠোফোনে তুলে রাখছেন কাশফুলের সুন্দর সুন্দর ছবি। কেউ কেউ আবার সেই ছবি ভাগ করে নিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। শরতের সবচেয়ে পরিচিত দৃশ্যগুলোর একটি কাশফুল। কুবির লাল মাটির ক্যাম্পাসে খোলা জায়গার পাশে ফুটে থাকা সাদা কাশফুল সেই পরিচয়কে আরও স্পষ্ট করে তুলেছে। আকাশ পরিষ্কার থাকলে সাদা মেঘ আর কাশফুলের মধ্যে তৈরি হয় দারুণ এক মিলনমেলা।

নীল আকাশের নিচে সাদা কাশফুল যেন প্রকৃতির নিজস্ব সাজ। এই সময়টায় শিক্ষার্থীদের কাছেও ক্যাম্পাসটি একটু অন্য রকম লাগে। প্রতিদিনের ক্লাস, পরীক্ষা, সংগঠনের কাজ কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডার ব্যস্ততার মাঝেও কাশফুলের দিকে চোখ পড়ে সবার।

কুবির লাল মাটির পথ ধরে হাঁটলে বিভিন্ন জায়গায় দেখা যায় কাশফুল। কোথাও গাছের আড়ালে, কোথাও খোলা জায়গায়, আবার কোথাও পথের একেবারেই কাছে দুলছে সাদা শিষ। বাতাস এলেই কাশফুলগুলো একসঙ্গে দুলে ওঠে। কখনো ধীরে, কখনো একটু জোরে—মনে হয় মাঠের পাশে সাদা ঢেউ উঠেছে।

তবে এই কাশফুল বেশি দিন থাকবে না। কিছুদিন পর সাদা শিষগুলো হারিয়ে যাবে, বদলে যাবে ক্যাম্পাসের চেনা রূপ। আবার কোনো সকালে কুয়াশার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে ঋতুর নতুন রূপ দেখবে শিক্ষার্থীরা। তবুও বর্তমান শরতে লাল মাটির বুকে কাশফুলের এই দোল ক্যাম্পাস জীবনে এনে দিয়েছে এক অনাবিল প্রশান্তি।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো