নিহতরা হলেন— জয়পুরহাটের হিলি এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম, তার স্ত্রী সুমাইয়া আক্তার ও তাদের ছোট সন্তান সোহান। শরিফুল ইসলাম পাটগ্রামে পদক্ষেপ এনজিও-তে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মোটরসাইকেলে করে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পাটগ্রাম থেকে নিজ বাড়ি হিলিতে যাচ্ছিলেন শরিফুল। পথে মির্জারকোট মডেল মসজিদের সামনে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও তাদের ছোট সন্তানের মৃত্যু হয়।
দুর্ঘটনার সময় তাদের সাথে থাকা বড় সন্তানটি গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পাটগ্রাম থানার নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন