মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

সারাদেশ

মুকসুদপুর পৌরসভায় নাগরিক সেবা জোরদারে টিএলসিসির একাধিক সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

পৌরবাসীদের কাছে নাগরিক সেবা আরও দ্রুত, আধুনিক ও জনবান্ধব করা, পৌরসভার নিজস্ব রাজস্ব বাড়াতে কর আদায় কার্যক্রম জোরদার, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং ডেঙ্গু দমনে কার্যকর মশক নিধন কর্মসূচির লক্ষ্যে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার নগর সমন্বয় কমিটি (টিএলসিসি)। একই সঙ্গে পৌর এলাকায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ নির্দিষ্ট সময়ে ও গুণগত মান বজায় রেখে শেষ করার তাগিদ দেওয়া হয়েছে।

​আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় মুকসুদপুর পৌরসভার সভাকক্ষে আয়োজিত টিএলসিসির সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহমুদ আশিক কবির। সভাটি পরিচালনা করেন পৌরসভার অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলাম।

​সভায় বক্তব্য প্রদানকালে বক্তারা সাধারণ মানুষের পৌর সেবা পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ, দুর্নীতিমুক্ত ও দ্রুতগতির করার ওপর বিশেষভাবে গুরুত্ব দেন। সেই সঙ্গে পৌর এলাকার সৌন্দর্য ও জনস্বাস্থ্য রক্ষায় নিয়মিত ড্রেন পরিষ্কার, বর্জ্য অপসারণ এবং বর্ষা মৌসুমে মশার উপদ্রব রুখতে ওষুধ ছিটানো নিশ্চিত করার আহ্বান জানান।

​টিএলসিসির সাধারণ সভায় সেবা কেন্দ্রকে আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। পৌর নাগরিকদের হয়রানি কমাতে দ্রুত ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার চালু করার পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদানের উদ্যোগ গ্রহণের কথা বলা হয়। এ ছাড়া পৌরবাসীদের যেকোনো নাগরিক অভিযোগ দ্রুত পর্যালোচনা করে সমাধানের কার্যকর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

​সভায় আরইউটিডিপি (RUTDP) প্রকল্পের অধীনে পরিচালিত মুকসুদপুর পৌরসভার রাস্তাঘাট, নগর অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার বর্তমান কাজের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রকল্পের কাজ যেন শিডিউল অনুযায়ী এবং নির্মাণকাজের মান অক্ষুণ্ণ রেখে সম্পন্ন করা হয়, সে বিষয়ে তদারকি বৃদ্ধির সিদ্ধান্ত হয়।

​অন্যদিকে, পৌরসভার উন্নয়ন বজায় রাখতে নিজস্ব আয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। এজন্য বকেয়া গৃহকর (হোল্ডিং ট্যাক্স) ও অন্যান্য কর আদায়ে ওয়ার্ডভিত্তিক বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে দীর্ঘদিনের বকেয়া করদাতাদের দাপ্তরিক তাগিদপত্র প্রেরণের প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে।

ছবি: সংগৃহীত

​উক্ত সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্মদেব মণ্ডল, পৌর প্রকৌশলী নাহিদ হোসেন, সাবেক উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও প্রেসক্লাবের উপদেষ্টা ফরিদ আহমেদ মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর নাগরিক সেবা কমিটির সদস্য তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ও পৌর নাগরিক সেবা কমিটির সদস্য মো. ছিরু মিয়া এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু।

​এ ছাড়া সভায় উপজেলা প্রকৌশলী বি. এম. মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম শুভ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সায়াদ উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম নাঈম, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা জাকিয়া রহমান, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, ‘দৈনিক বাংলার নয়ন’ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন এবং সাবেক পৌর কাউন্সিলর নেয়ামত খানসহ টিএলসিসির বিভিন্ন পর্যায়ের সদস্য ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মুকসুদপুর পৌরসভায় নাগরিক সেবা জোরদারে টিএলসিসির একাধিক সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো