মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : রোববার, ০৪ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

সারাদেশ

মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিক মুক্তার পিতার স্মরণে দোয়া মাহফিল

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক নতুন আলোর বিশেষ প্রতিনিধি শামসুল আরফিন মুক্তার বাবা মরহুম মো. আলিমুজ্জামান মুন্সীর বিদেহী আত্মার শান্তি ও রুহের মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ের মিলনায়তনে ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ শোক সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলামের সার্বিক পরিচালনা ও যৌথ তত্ত্বাবধানে এই দোয়া মাহফিলের সকল আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্য ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত হয়ে মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সংক্ষিপ্ত শোক সভা শেষে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে মরহুম মো. আলিমুজ্জামান মুন্সীর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁহাকে জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে আকুল প্রার্থনা জানানো হয়। একই সঙ্গে তাঁর হঠাৎ প্রয়াণে পরিবারে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে ওঠার জন্য এবং শোকসন্তপ্ত স্বজনদের ধৈর্য ধারণের তৌফিক দানের জন্য সমবেত সকলে বিশেষভাবে দোয়া করেন।

প্রেসক্লাব নেতৃবৃন্দ এ সময় সমবেদনা প্রকাশ করে বলেন, সাংবাদিক শামসুল আরফিন মুক্তা যেমন বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করে সমাজের সেবা করে যাচ্ছেন, তেমনি তাঁর বাবার আদর্শ ও শিক্ষা ছিল প্রশংসনীয়। সহকর্মীর এমন পিতৃহারা হওয়ার দুঃসময়ে মুকসুদপুর প্রেসক্লাবের সকল সদস্য তাঁর পরিবারের পাশে রয়েছে।

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মরিচারপাড়া গ্রামের প্রবীণ ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন মরহুম মো. আলিমুজ্জামান মুন্সী (৭২)। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। পরবর্তীতে গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর পরদিন(২৬ সেপ্টেম্বর)শনিবার সকালে জানাজার নামাজ শেষে প্রভাকর্দী মরিচারপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় দাফন করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিক মুক্তার পিতার স্মরণে দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো