মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : শনিবার, ১০ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

সারাদেশ

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা
ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণ, আনন্দঘন ও নিরবচ্ছিন্ন পরিবেশে উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পূজামণ্ডপসমূহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সুধী ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সবার আগে বাংলাদেশ। 'ধর্ম যার যার, উৎসব সবার'—এই মূলনীতি ধারণ করেই আমাদের সমাজ এগিয়ে যাবে। এই দেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—প্রতিটি নাগরিকের। বৈষম্যহীন নতুন বাংলাদেশে আর কোনো বিভাজন বা বৈষম্য থাকবে না, সকলকে সঙ্গে নিয়ে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে। তিনি আশ্বাস প্রকাশ করে বলেন, শারদীয় দুর্গাপূজা মুকসুদপুর উপজেলায় সম্পূর্ণ শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হবে।

গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আরিফ-উজ-জামানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, মুকসুদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: নাফিসুর রহমান, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মো: শাহিন মিয়া, মুকসুদপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো: আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল্লাহ আল-মামুন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুস ছালাম খান এবং সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু।

সভায় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও স্থানীয় প্রস্তুতি নিয়ে বক্তব্য প্রদান করেন গোপালগঞ্জ জেলা দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি মিহির কুমার বিশ্বাস, উজানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দিনেষ মন্ডল, মুকসুদপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিহির কুমার বিশ্বাস, কাশালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সন্তোষ কুমার বাড়ৈ, বাটিকামারি স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শিশির মন্ডল, মুকসুদপুর সদর বাজার কমিটির সাধারণ সম্পাদক অখিল সাহা, সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দীন (এস.জে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল ও সহকারী শিক্ষক কৃষ্ণ চন্দ্র মন্ডল, বহুগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পরিতোষ সরকার, উজানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রানা ঠাকুর, দীপক কুমার বাকচী, প্রমথ রঞ্জন রায় এবং অরুন কুমার বাড়ৈ।

উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: মিজানুর রহমান লিপু, মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, মুকসুদপুর উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস, পশারগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মীর, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ওবাইদুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুল হাসান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লবসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী টিম গঠনের মাধ্যমে প্রতিটি মণ্ডপে কড়া নজরদারি বজায় রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো