উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে গোপালগঞ্জ সরকারি কলেজে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ‘মাদক ও ডেঙ্গুমুক্ত সুস্থ-সুন্দর দেশ গড়ার প্রত্যয়ে’ এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর ২০২৬) কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয়। এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ্ মোহাম্মদ ইকবাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান এবং জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ (বিপিএম-সেবা)। এ ছাড়া কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিপুলসংখ্যক নবীন ও প্রবীণ শিক্ষার্থী এতে অংশ নেন।
ফুল ও আন্তরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের নতুন অধ্যায়কে বরণ করে নেন জ্যেষ্ঠ শিক্ষার্থীরা। নবীনবরণ পর্ব শেষে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংবর্ধনা পর্বের পাশাপাশি তরুণ সমাজকে সচেতন করতে আয়োজিত আলোচনা সভায় মাদক ও ডেঙ্গুর ভয়াবহ ক্ষতিকর দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে দূরে থাকতে হবে। একই সঙ্গে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের আঙিনা পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণ করে ডেঙ্গু প্রতিরোধে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে আশা প্রকাশ করেন যে, নতুন ভর্তিকৃত শিক্ষার্থীরা কেবল একাডেমিক পড়াশোনায় নয়, বরং জ্ঞান, সততা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। একই সঙ্গে একটি মাদক ও ডেঙ্গুমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীরাই অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন