মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন কমিটির যৌথ উদ্যোগে মতবিনিময় সভা

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান
ছবি: দৈনিক নতুন আলো

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় পৃথক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) হলরুম ও টুঙ্গিপাড়ার মাল্টিপারপাস পৌর সুপার মার্কেটে সংশ্লিষ্ট দুই উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

কোটালীপাড়া উপজেলার সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন এবং টুঙ্গিপাড়া উপজেলার সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ দিদারুল আলম।

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্গাপূজার আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা। —ছবি: দৈনিক নতুন আলো

উভয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস. এম. জিলানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ (বিপিএম-সেবা)। এ ছাড়া স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দুর্গোৎসব ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিরসন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং দীর্ঘদিনের ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করেই দুর্গাপূজা উদযাপন করতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে পূর্ণ নিরাপত্তা ও আনন্দঘন পরিবেশে তাঁদের প্রধান ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সজাগ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপ পরিচালনা কমিটিকে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তাঁরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় পৃথক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) হলরুম ও টুঙ্গিপাড়ার মাল্টিপারপাস পৌর সুপার মার্কেটে সংশ্লিষ্ট দুই উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

কোটালীপাড়া উপজেলার সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন এবং টুঙ্গিপাড়া উপজেলার সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ দিদারুল আলম।

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্গাপূজার আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা। —ছবি: দৈনিক নতুন আলো

উভয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস. এম. জিলানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ (বিপিএম-সেবা)। এ ছাড়া স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দুর্গোৎসব ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিরসন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং দীর্ঘদিনের ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করেই দুর্গাপূজা উদযাপন করতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে পূর্ণ নিরাপত্তা ও আনন্দঘন পরিবেশে তাঁদের প্রধান ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সজাগ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপ পরিচালনা কমিটিকে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তাঁরা।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো