মুকসুদপুর    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

রাজধানীর বাজারে শীতের সবজি আসার আগেই চড়া দাম, কিছুটা স্বস্তি মুরগি ও ডিমে

মুকসুদপুরে নতুন বিনিয়োগ ও ব্যবসার সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের বিশেষ সম্মেলন অনুষ্ঠিত

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশ ও মূল্যস্ফীতি ১০.৯ শতাংশ ছুঁতে পারে: আইএমএফ

ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দেশব্যাপী এলপি গ্যাসের দোকান বন্ধের ঘোষণা

বাজারে কমানো হলো সোনা ও রুপার দাম, জেনে নিন নতুন দর

তিতাস-২৮ উৎপাদনে যাচ্ছে শনিবার, লক্ষ্যমাত্রা সাড়ে ৬৭ মিলিয়ন ঘনফুট

সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

সেপ্টেম্বরে কমলো এলপিজি গ্যাসের দাম, বাড়ল ভোজ্যতেলের দাম

অর্থনীতি

রাজধানীর বাজারে শীতের সবজি আসার আগেই চড়া দাম, কিছুটা স্বস্তি মুরগি ও ডিমে

রাজধানীর বাজারে শীতের সবজি আসার আগেই চড়া দাম, কিছুটা স্বস্তি মুরগি ও ডিমে
ছবি: সংগৃহীত

শীতের শাকসবজি এখনো পুরোপুরি বাজারে উঠতে শুরু করেনি, অথচ তার আগেই রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে সব ধরনের সবজির দাম রয়েছে বেশ উর্ধ্বমুখী। পেঁপে ও মিষ্টিকুমড়া বাদ দিলে অধিকাংশ সবজিই ক্রেতাদের কিনতে হচ্ছে ৮০ টাকার বেশি দামে। এর বিপরীতে মুরগি ও ডিমের বাজারে কিছুটা স্বস্তি মিললেও চাল ও সয়াবিন তেলের দাম আগের চড়া অবস্থাতেই স্থিতিশীল রয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) রাজধানীর কারওয়ান বাজার ও মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে নিত্যপণ্যের এই চিত্র দেখা গেছে।

বাজারের তথ্য অনুযায়ী, আগাম জাতের শিম বিক্রি হচ্ছে ১৬০ টাকা এবং পাকা টমেটোর কেজি ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত। এছাড়া ফুলকপি, ঝিঙা, লাউ, কচুমুখি ও পটোল প্রতি কেজি ৮০ টাকায় এবং বেগুন ও কাঁকরোল ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে তুলনামূলক কম দামে মিলছে কেবল পেঁপে (৩০ টাকা কেজি) ও মিষ্টিকুমড়া (৫০ টাকা কেজি)। বিক্রেতারা বলছেন, শীতের সবজি আসার আগের এই সময়ে ট্রাকভাড়া বৃদ্ধিসহ সরবরাহের ঘাটতির কারণে সবজির দাম চড়া রয়েছে। এদিকে পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা এবং স্থানীয় রসুন ১৪০ ও আমদানি করা রসুন ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের কেজি রয়ে গেছে ১০০ থেকে ১২০ টাকার মধ্যে।

সবজির চড়া দামের মাঝে কিছুটা স্বস্তি মিলছে আমিষের বাজারে। গরমের তীব্রতা কমে যাওয়ায় খামারে উৎপাদন ও সরবরাহ বাড়ায় ব্রয়লার মুরগির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে ১৭৫ থেকে ১৮০ টাকায় নেমেছে। পাশাপাশি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৩০ টাকায়। দুই সপ্তাহ আগে ১৬০ টাকা ডজন পর্যন্ত ওঠা ফার্মের ডিমের দাম ১০ থেকে ১৫ টাকা কমে এখন ১৪৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে চালের বাজারে স্বস্তির খবর নেই। গত এক থেকে দেড় সপ্তাহে কেজিতে ১ থেকে ২ টাকা বাড়ার পর চালের সেই বাড়তি দামই বহাল রয়েছে। খুচরা বাজারে মোটা চাল ৫৫ টাকা, মাঝারি আটাশ ও পাইজাম ৫৫ থেকে ৬৫ টাকা এবং সরু নাজিরশাইল চাল মানভেদে ৮০ থেকে ৮৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, বোতলজাত সয়াবিন তেলের লিটার আগের মতোই প্রতি লিটার ২১০ টাকা এবং দুই লিটার ৪১০ টাকায় বিক্রি হচ্ছে। নিত্যপণ্যের এই বাজারে শীতের নতুন সবজি পুরোদমে বাজারে এলে তবেই সাধারণ ক্রেতাদের স্বস্তি ফিরবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাজধানীর বাজারে শীতের সবজি আসার আগেই চড়া দাম, কিছুটা স্বস্তি মুরগি ও ডিমে

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো