মুকসুদপুর    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

নাটোরের বড়াইগ্রামে বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত, আহত ২৫

ইনানীর টুপটুপ রিসোর্টে আগুনে প্রাণহানি বেড়ে ১০: ইনচার্জ আটক

টেকসই পরিচ্ছন্নতায় ইউএনওর ঝটিকা তদারকি: টেংরাখোলা বাজারের বিভিন্ন স্পট পরিদর্শন

কক্সবাজারের মেরিন ড্রাইভের রিসোর্টে ভয়াবহ আগুন: ৬ জনের মৃত্যু, আহত-৮

ঐতিহ্য হারাচ্ছে মুকসুদপুরের শতবর্ষী মহারাজপুর রাজবাড়ী

ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গোপালগঞ্জের মুকসুদপুরের উজানী জমিদার বাড়ি

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

সারাদেশ

নাটোরের বড়াইগ্রামে বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত, আহত ২৫

নাটোরের বড়াইগ্রামে বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত, আহত ২৫
নাটোরের বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কে বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ । —ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় আরও অন্তত ২৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৯ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ সোমবার (২০ অক্টোবর ২০২৬) ভোরের দিকে নাটোর-পাবনা মহাসড়কের পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে সরকারপাড়া এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। অন্যদিকে পঞ্চগড় থেকে বালু বোঝাই করে একটি ট্রাক ঝিনাইদহের দিকে রওনা হয়েছিল। ভোর সাড়ে চারটার দিকে গাড়ি দুটি বড়াইগ্রামের সরকারপাড়া এলাকা অতিক্রম করার সময় দ্রুতগতির বাসটি অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে যায়। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকটির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে যাত্রীবাহী বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এ ঘটনায় ঘটনাস্থলেই ৯ জন যাত্রী প্রাণ হারান। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা আরও পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতদের মধ্যে যাদের পরিচয় নিশ্চিত করা গেছে, তারা হলেন—রাজশাহীর বাগমারা উপজেলার কনোপাড়া গ্রামের বাবর আলীর ছেলে আনোয়ার হক (৩০), পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী গ্রামের মৃত শহিদুল ইসলামের মেয়ে তাছফিয়া খাতুন (৮), শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজীরহাট গ্রামের ইউনুস আলীর ছেলে সোহাগ হোসেন (৩০), একই উপজেলার বড়কান্দি গ্রামের জহুর উদ্দিনের ছেলে জুয়েল রানা (৪০), শালাল মোল্লা (৪৫), শাহিন হোসেন (২৫), সামাদ (৭০), কাশেম (৩৫) এবং জহুর উদ্দিন। এছাড়া দুর্ঘটনায় বাসটির চালক রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে সোহেল রানাও (৪০) নিহত হয়েছেন।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন সংবাদমাধ্যমকে জানান, ট্রাকটি মহাসড়কের নিজস্ব বাম পাশের লেন ধরেই চলছিল। তবে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাসের চালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে অন্য একটি বাহনকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মর্মান্তিক এই প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয় : সড়ক দুর্ঘটনা নাটোর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

নাটোরের বড়াইগ্রামে বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত, আহত ২৫

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো