সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে আসন্ন দুটি গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত এই দলে কোনো নতুন মুখ জায়গা না পেলেও অভিজ্ঞ ও নিয়মিত বেশ কয়েকজন ফুটবলারকে ফেরানো হয়েছে। ইনজুরি ও নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ, ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলাম।
বিশ্বনাথের দীর্ঘ প্রতিক্ষার অবসান
দলের রক্ষণভাগের অন্যতম স্তম্ভ বিশ্বনাথ ঘোষ প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরলেন। সর্বশেষ ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে খেলেছিলেন তিনি। দীর্ঘ সময় চোটের সাথে লড়াই শেষে বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার আবার লাল-সবুজের জার্সি গায়ে তোলার সুযোগ পেলেন।
দলে ফিরেছেন যারা
বিশ্বনাথ ছাড়াও দলে ফিরেছেন ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলাম। গত নভেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচে তারা স্কোয়াডে ছিলেন না। ২০২৪ সালে ভুটানের বিপক্ষে অভিষেক হওয়া মিরাজুল ইসলাম আবার সুযোগ পেয়েছেন। অন্যদিকে, গত বছরের এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে শেষ ম্যাচ খেলা আরমান ফয়সাল এবং কার্ডজনিত নিষেধাজ্ঞায় ভারতের বিপক্ষে খেলতে না পারা ফাহমিদুল ইসলামও দলে ফিরেছেন।
খেলার সময়সূচী
প্রধান কোচ হাভিয়ের কাবরেরার অধীনে বাংলাদেশ দল আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নেবে। এরপর ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা। এই লক্ষ্য সামনে রেখে আজ রাতেই দলের ভিয়েতনামের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে।
বাছাইপর্বের সমীকরণ
এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ বাংলাদেশের জন্য আগেই শেষ হয়ে গেছে। বাছাইপর্বে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে একটি জয় (ভারতের বিপক্ষে), দুটি ড্র এবং দুটি হারে মোট ৫ পয়েন্ট সংগ্রহ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ঘোষিত ২৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াড:
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান।
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন।
মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম, হামজা চৌধুরী।
ফরোয়ার্ড: আরমান ফয়সাল, সুমন রেজা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, ফাহমিদুল ইসলাম, মিরাজুল ইসলাম।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন