এবারের পবিত্র ঈদুল ফিতরে সারা দেশে চাঁদাবাজি উল্লেখযোগ্য হারে কমেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন তিনি।
আজ শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এবারের ঈদ তুলনামূলকভাবে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে। বড় ধরনের কোনো দুঃসংবাদ বা অপ্রীতিকর ঘটনা আমাদের নজরে আসেনি। লঞ্চে একটি ছোট দুর্ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে পরিস্থিতি সন্তোষজনক।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বিশ্বের চলমান অস্থিরতা নিয়ে আমাদের কিছুটা উদ্বেগ থাকলেও, সেই তুলনায় আমরা বাংলাদেশে অনেক শান্তিপূর্ণভাবে ঈদ পালন করতে পেরেছি। এটি সরকারের সফলতার একটি অংশ।
দেশ ও সমাজকে সঠিক পথে পরিচালিত করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, রাষ্ট্রকে সুন্দরভাবে এগিয়ে নিতে হলে সব ধরনের দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। আমরা সব সময় দুর্বৃত্তায়নের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান নিয়েছি। তিনি আরও যোগ করেন, আইনের শাসন, ন্যায়বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সরকারের যে অঙ্গীকার, তা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।
এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন