পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (২১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে পৌঁছে তিনি মা ও বাবার কবরের পাশে কিছু সময় অতিবাহিত করেন। সেখানে তিনি মরহুম পিতা ও মাতার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এর আগে, সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদগাহ থেকে ফিরে প্রধানমন্ত্রী তাঁর বর্তমান বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান। সেখানে তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষ, কূটনীতিক এবং দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন:
বহু বছর পর দেশের মাটিতে ঈদ উৎসব পালন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।
তিনি দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করে আরও বলেন, দেশবাসীর কাছে অনুরোধ থাকবে—আপনাদের সহযোগিতা থাকলে নির্বাচিত সরকার আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ চালিয়ে যাবে। দলমত নির্বিশেষে সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন