মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : রোববার, ২২ মার্চ ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

বান্দরবানে ভয়াবহ বাস দুর্ঘটনা!

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে: আহত ১৫

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে: আহত ১৫

বান্দরবানে ভ্রমণের উদ্দেশ্যে আসা একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন পর্যটক গুরুতর আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস পর্যটকদের নিয়ে বান্দরবান আসছিল। ভোর ৫টার দিকে সুয়ালক এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। বাসটিতে চালক, সুপারভাইজার ও হেলপারসহ মোট ৪৩ জন আরোহী ছিলেন।

দুর্ঘটনার পরপরই সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইক থেকে সাহায্য চেয়ে এলাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মুহূর্তেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে যোগ দেন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরিফ জানান, বাসে থাকা প্রায় সব পর্যটকই কমবেশি আঘাত পেয়েছেন। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত কেউ মারা যায়নি। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় বাসের আরোহীদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। পাহাড়ি রাস্তায় সতর্কতার সাথে গাড়ি চালানোর জন্য আমরা বারবার পরামর্শ দিচ্ছি।

বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে এবং এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে: আহত ১৫

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো