মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : রোববার, ২২ মার্চ ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রাবার বুলেটে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) ভোরে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্ত শ্যামকুড় বিওপির মেইন পিলার থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে 'ফটিককারী' নামক স্থানে এই ঘটনা ঘটে। আহত উজ্জ্বল হোসেন মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া বসতিপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, বুধবার ভোরে উজ্জ্বল সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের ফটিকারি ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে এক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত উজ্জ্বল হোসেন দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মানব পাচারের সঙ্গে জড়িত থাকতে পারেন। বুধবার দুপুরে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের ইউপি সদস্য মাহবুর রহমান জানান, উজ্জ্বল হোসেন সীমান্তে মাদক ও মানব পাচারের সঙ্গে জড়িত ছিল বলে এলাকায় পরিচিত। ঘটনার দিন অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় সে গুলিবিদ্ধ হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,

"উজ্জ্বল হোসেন নামে একজন চোরাকারবারি বিএসএফের গুলিতে আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বর্তমানে তিনি যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত রয়েছেন।"

তবে এই বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো