মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : রোববার, ২২ মার্চ ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা

কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল এক তরুণের, আহত আরও একজন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। শনিবার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে উপজেলার আধুনগর স্টেশন সংলগ্ন চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইশফাত (২২) লোহাগাড়া সদর ইউনিয়নের উজিরভিটা গ্রামের মজিদারপাড়া এলাকার বাসিন্দা মো. তৈয়বের ছেলে। একই ঘটনায় মো. রাফি (১৮) নামে আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেল দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারায়। এতে মোটরসাইকেলের দুই আরোহী সড়কের ওপর ছিটকে পড়ে যান। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইশফাতকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ্ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান জব্দ করে। স্থানীয়দের সহায়তায় কাভার্ড ভ্যানের চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল এক তরুণের, আহত আরও একজন

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

featured Image

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। শনিবার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে উপজেলার আধুনগর স্টেশন সংলগ্ন চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইশফাত (২২) লোহাগাড়া সদর ইউনিয়নের উজিরভিটা গ্রামের মজিদারপাড়া এলাকার বাসিন্দা মো. তৈয়বের ছেলে। একই ঘটনায় মো. রাফি (১৮) নামে আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেল দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারায়। এতে মোটরসাইকেলের দুই আরোহী সড়কের ওপর ছিটকে পড়ে যান। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইশফাতকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ্ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান জব্দ করে। স্থানীয়দের সহায়তায় কাভার্ড ভ্যানের চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো