মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে দুই দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (২২ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঘোষিত কর্মসূচিসমূহ:
১. পতাকা উত্তোলন: ২৬ মার্চ (বৃহস্পতিবার) ভোর ৬টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
২. স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন: ২৬ মার্চ ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
৩. মাজার জিয়ারত ও দোয়া: স্মৃতিসৌধ থেকে ফিরে ঢাকার শেরেবাংলা নগরে স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন দলের শীর্ষ নেতারা। একই সঙ্গে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে সেখানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
৪. আলোচনা সভা: আগামী ২৫ মার্চ (বুধবার) দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় নেতাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন।
৫. প্রচার ও প্রকাশনা: দিবসটি উপলক্ষে ইতোমধ্যে বিশেষ পোস্টার প্রকাশ করা হয়েছে এবং জাতীয় দৈনিকগুলোতে ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
৬. সারা দেশে কর্মসূচি: জেলা, মহানগর, উপজেলা ও পৌরসহ দলের সব ইউনিট নিজ নিজ সুবিধামতো আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও তাদের নিজস্ব কর্মসূচি পালন করবে।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মীকে ঘোষিত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানান।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন